-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
চলতি বছরের শুরুতেই বাংলাদেশ ক্রিকেটের বড় একটি সাফল্য ধরা দিলো। প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জয় করলো বাংলাদেশ। হোক না সেটা অনূর্ধ্ব ১৯ দল! বিশ্বকাপ তো বিশ্বকাপই। বাংলাদেশের নারী দলও এশিয়া কাপ জয় করেছে। কিন্তু টাইগাররা এখনো সেসব সুখস্মৃতির অংশীদার হতে পারেনি।
পাইলট মনে করেন বাংলাদেশের এখন সেই সামর্থ্য আছে, বড় দলগুলোকে হারিয়ে শিরোপা জয় এখন বাংলাদেশের জন্য অসম্ভব নয়। এইজন্য ম্যাচের দিনগুলোতে অবশ্যই সব বিভাগেই ভালো করতে হবে। বিডিক্রিকটাইম সরাসরি বিশেষ আড্ডায় এসে এসব মন্তব্য করেন তিনি।
পাইলটের ভাষায়, 'ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি, যেকোনো সংস্করণেই যেকোনো সময় বাংলাদেশ বিশ্বকাপ জিততে পারে। আমাদের এখন সেই সামর্থ্য আছে। একই দিনে তিন বিভাগেই ব্যাটিং, বোলিং ফিল্ডিংয়ে ভালো করতে হবে। অসম্ভব কিছুই না, শুধু দলের ধারাবাহিকতা ধরে রাখতে হবে।'
তিনি আরও বলেন, এক্ষেত্রে ঘরোয়া ক্রিকেটে উন্নতি করার বিকল্প নেই। প্রতিভাবান ক্রিকেটার বের করে আনতে হলে যেমন ঘরোয়া ক্রিকেটের উন্নত অবকাঠামো দরকার, তেমন বর্তমান খেলোয়াড়দের ভুলত্রুটি শুধরানোর জন্যও লাগবে উন্নত ঘরোয়া ক্রিকেট। তরুণ ক্রিকেটাররা যেসব ভুল করে থাকেন, ঘরোয়া ক্রিকেট উন্নত হলে হয়তো তারা সে ভুলগুলো করতেন না বলে মনে করেন পাইলট।
এই সাবেক অধিনায়ক বলেন, 'আমার মনে হয় ঘরোয়া ক্রিকেটে যদি আরেকটু উন্নতি করত তাহলে অনেক মেধাসম্পন্ন খেলোয়াড় বের হয়ে আসতো। গত ২-৩ বছরে লিটন, সৌম্য, সাব্বিররা যে ভুলগুলো করছে, ঘরোয়া ক্রিকেট যদি আরও উন্নত হতো তাহলে ওরা হয়তো ওই ভুলগুলো করত না।'
খালেদ মাসুদ পাইলটের সাক্ষাৎকারটি দেখুন এখানে
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 