-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে আফগানিস্তান জাতীয় দল এখন চট্টগ্রামে। পুরো সফরজুড়ে আফগানিস্তানের টিম স্পন্সরের ভূমিকায় থাকবে মোনার্ক মার্ট। আফগানদের জার্সিতে বাংলায় মোনার্ক মার্টের লোগো ব্যবহৃত হচ্ছে।
সাকিব আল হাসানের মালিকানায় গত ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে নতুন এই ই-কমার্স প্রতিষ্ঠানটি। মোনার্ক হোল্ডিংসের একটি অঙ্গ প্রতিষ্ঠান মোনার্ক মার্ট, যার চেয়ারম্যানের ভূমিকায় আছেন সাকিব নিজে।
অটোমোবাইল, ইলেকট্রনিক্স, ফ্যাশন, স্বাস্থ্য ও গৃহস্থালি পণ্য, সংগীত, বই, পোষা প্রাণীর সরবরাহ, প্লেসেট, খেলাধুলা এবং বাইরের জিনিসপত্র অনলাইনে বিক্রির উদ্যোগ গ্রহণ করে শুরু হয়েছে মোনার্ক মার্টের যাত্রা। এই ই-কমার্স প্ল্যাটফর্ম গ্রাহকদের দিচ্ছে ফ্রি হোম ডেলিভারির সুবিধা।
ব্যবসা-বাণিজ্যে সাকিবের পথচলা শুরু হয় সাকিব’স ডাইন নামের রেস্টুরেন্ট চালুর মাধ্যমে, ২০১৫ সালে। এরপর একে একে নিজেকে জড়িয়েছেন স্বর্ণ আমদানি ও বিপণন, শেয়ারবাজার, বিদ্যুৎকেন্দ্র, প্রসাধনী, ট্রাভেল এজেন্সি, হোটেল, ইভেন্ট ম্যানেজমেন্ট, কাঁকড়া ও কুঁচের খামার, ব্যাংকিংসহ বিভিন্ন ক্ষেত্রে। এবার আলোচিত ই-কমার্স ব্যবসায়ও যুক্ত হল সাকিবের নাম।
ক্রিস গেইল, মুজিব উর রহমান ও জ্যাকব লিনটটের মাধ্যমে মোনার্ক মার্ট ইতোমধ্যে সাড়া ফেলেছে ক্রিকেট অঙ্গনে। বিপিএলে ফরচুন বরিশালের গোল্ড স্পন্সরের ভূমিকায় ছিল মোনার্ক মার্ট। আফগানদের স্পন্সর হিসেবে মোনার্ক মার্ট আরও পরিচিতি কুড়িয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 