-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আগামী ৩০ অক্টোবর বাংলাদেশে পা রাখবে নেপালের যুবারা। সফরে স্বাগতিক যুবাদের বিপক্ষে নেপাল অনূর্ধ্ব-১৯ দল খেলবে তিনটি একদিনের ম্যাচ। ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে আগামী ২, ৩ ও ৫ নভেম্বর। ম্যাচগুলোর ভেন্যু সাভারে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান- বিকেএসপি।
সিরিজ প্রসঙ্গে বাংলাদেশ বয়সভিত্তিক দলের প্রধান নির্বাচক এহসানুল হক বলেন, 'নেপাল বিসিবিকে প্রস্তাব দিয়েছে এশিয়া কাপের আগে তিন ম্যাচের একটা সিরিজ খেলতে। সংক্ষিপ্ত এই সময়ে শক্তিশালী কোনও দলের সঙ্গে সিরিজ আয়োজন যেহেতু সম্ভব নয়, তাই নেপালের বিপক্ষে খেলাকেই ইতিবাচক হিসেবে ধরে নেয়া হয়েছে।'
জানা গেছে, ভালো প্রস্তুতি আদায় করে নিতে সিরিজের জন্য শক্তিশালী কোনো দলকে প্রতিপক্ষ হিসেবে চাইছিল বাংলাদেশ। তবে কোনো দলকে পাওয়া না যাওয়ায় শেষ পর্যন্ত বেছে নিতে হয়েছে নেপালকেই, আর তাই গ্রহণ করা হয়েছে তাদের সফরের প্রস্তাব। বিশ্ব ক্রিকেটে এখনও ততটা মাথা তুলে দাঁড়াতে পারেনি নেপাল। তবে আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে নেপালকে এখন রাখা হয় সামনের সারিতেই।
সম্প্রতি সিলেটে অনুষ্ঠিত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার পাঁচ ম্যাচের সিরিজে বাজেভাবে পরাজিত হয় স্বাগতিক দল। এতে যুবাদের মনোবল কিছুটা হলেও ভাঙা। নেপাল সিরিজ জিতে বড় আসরের আগে চাঙা হয়ে যাওয়াই এখন আগামীর সাকিব-মুশফিকদের মূল লক্ষ্য।
একনজরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সূচি-
ম্যাচ - তারিখ - ভেন্যু
১ম ওয়ানডে - ২ নভেম্বর - বিকেএসপি
২য় ওয়ানডে - ৩ নভেম্বর - বিকেএসপি
৩য় ওয়ানডে - ৫ নভেম্বর - বিকেএসপি