-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
গত ১৬ জুন ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরের জন্য ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। চূড়ান্ত দল ঘোষণার আগেই প্রাথমিক স্কোয়াডে থাকা দলের শীর্ষ সাত ক্রিকেটার নিজেদের নাম প্রত্যাহার করে নেন।
ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করে নেওয়া সাত ক্রিকেটাররা হলেন- স্টিভেন স্মিথ, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, মার্কোস স্টয়নিস, জাই রিচার্ডসন ও কেন রিচার্ডসন। নাম প্রত্যাহার করে নেয়ার কারণ হিসেবে স্মিথ কনুইয়ের ইঞ্জুরির কথা জানান। বাকিদের চোট সংক্রান্ত কোন জটিলতা নেই। ভিন্ন ভিন্ন কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করেছেন তারা।
তাইতো ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বর-অক্টোবরে স্থগিত আইপিএলের বাকি ম্যাচগুলো খেলার জন্য ফিট থাকতে আগেভাগেই জাতীয় দল থেকে বিশ্রাম নিয়েছেন তারা। এদিকে জাতীয় দলের ম্যাচ ফেলে আইপিএলে অংশগ্রহণের ঘটনায় ক্রিকেটারদের শাস্তির আওতায় আনা উচিত বলে মনে করছেন ওয়ার্ন।
সাবেক এই অজি কিংবদন্তি লেগ স্পিনার বলেন, “যদি তারা অর্থ রোজগার করতে চায়, তাহলে সেটা চমৎকার। তারা অর্থ নিতে পারে। কিন্তু আপনি যদি দেশের জন্য ক্রিকেট খেলতে চান এবং দেশের খেলা ফেলে আইপিএলকে প্রাধান্য দেন, তবে এটার জন্য আপনার শাস্তি হওয়া উচিৎ।”