-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলা টাইগার্স। ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারে ওপেনার ওয়াসিম মুহাম্মাদকে হারায় নর্দার্ন ওয়ারিয়র্স। তবে দ্বিতীয় উইকেট লেন্ডল সেমন্স আর নিকোলাস পুরানের ১২২ রানের বিশাল জুটিতে রানের পাহাড় গড়ে নর্দার্ন ওয়ারিয়র্স। ব্যাট হাতে তাণ্ডব চালান নিকোলাস পুরান। নবম ওভারে বিদায় নেন সিমন্স ও পুরান। সিমন্স করেন ২২ বলে ৪১ রান আর টর্নেডো ব্যাটিং করা পুরান করেন ২৬ বলে ৮৯। ৮৯ রানের ইনিংসে হাঁকান এক ডজন ছক্কা।
শেষদিকে আরেক ক্যারিবিয়ান রোভম্যান পাওয়েল এক চার আর এক ছক্কায় করেন ৪ বলে ১৩। ১০ ওভারে ১৬২ রানের পুঁজি পায় নর্দার্ন ওয়ারিয়র্স। বাংলা টাইগার্সের হয়ে দুই উইকেট নেন করিম জানাত।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ওয়াহাব রিয়াজের বলে বোল্ড হন বাংলা টাইগার্সের ওপেনার জনসন চার্লস। অপর প্রান্তে অধিনায়ক আন্দ্রে ফ্লেচারের ঝড় চলতে থাকা। তবে তিনে নামা সহ-অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব তাকে সঙ্গ দিতে পারেননি। শুরু থেকেই মন্থর ছিলেন আফিফ। বড় শটগুলোও হচ্ছিল না ব্যাটে-বলে। ১১ বলে ১০ রান করে ফ্যাবিয়ান অ্যালেনের শিকার হয়ে সাজঘরে ফিরে যান আফিফ।
এরপর চিরাগ সুরি চেষ্টা চালালেও তাতে পরাজয়ের ব্যবধানই কমে। ফ্লেচার ২৮ বলে ৫৩ ও সুরি ১৬ বলে ৪২ রানের ইনিংস খেলেন। সুরির সঙ্গে অপরাজিত থাকা টম মুরস করেন ৫ বলে ১৬। ১০ ওভারে ১৩২ রান করতে সক্ষম হয় বাংলা টাইগার্স।