-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চসংখ্যক টেস্ট খেলেছেন। জাতীয় দলের জার্সি তুলে রাখলেও এই ৪৩ বছর বয়সে খেলছেন চুটিয়ে ঘরোয়া ক্রিকেট। ২১ বছর বয়সী ছেলে ত্যাগনারায়ণের সঙ্গে ভাগ করে নিচ্ছেন গায়ানার ড্রেসিং রুম। এবার আঞ্চলিক সুপার ৫০ লিস্ট-এ ওয়ানডে টুর্নামেন্টের সেমিফাইনালেও উঠেছিল বাপ-ছেলের দল। গতকাল ফাইনালে ওঠার লড়াইয়ে ‘সিনিয়র’ চন্দরপলের স্ট্রেট ড্রাইভের জন্য রান আউট হয়েছেন ‘জুনিয়র’!
সেমিফাইনালে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৮৬ রান তোলে উইন্ডওয়ার্ড আইল্যান্ড। এই রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ৭ রানের মধ্যে সতীর্থ চন্দরপল হেমরাজকে হারান ত্যাগনারায়ণ। না, চন্দরপলদের সঙ্গে হেমরাজের বংশীয় কোনো যোগসূত্র নেই। দ্বিতীয় উইকেট ছেলে ত্যাগনারায়ণের সঙ্গে জুটি বেঁধেছিলেন শিবনারায়ণ। বাপ-ছেলের এই জুটি স্থায়ী হয়েছে মাত্র ৩.৫ ওভার, এসেছে ‘আনলাকি থার্টিন’—১৩ রান।