-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বদলে যাওয়া বাংলাদেশ এখন যখন অস্ট্রেলিয়াকে বলে-কয়ে হারাচ্ছে, এখনও এই দলের গুরুত্বপূর্ণ এক সদস্য হাবিবুল বাশার। নির্বাচকের ভূমিকায় থেকে সাকিব-তামিমদের মাঠে পাঠানোর দায়িত্ব যে তারই। উত্তরসূরিদের এমন উত্থানে স্বভাবতই খুশি দেশের ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক হাবিবুল বাশার।
তবে ঢাকা টেস্টের বিজয়কে ২০০৬ সালের পরাজয়ের আক্ষেপ শোধ হিসেবে দেখছেন না তিনি। সম্প্রতি দেশের শীর্ষ দৈনিক প্রথম আলোকে তিনি বলেন, 'ঐ আক্ষেপ কমবে না। ভিন্ন দল। ভিন্ন প্রতিদ্বন্দ্বিতা। ভিন্ন উইকেট। সবই আলাদা। দুই সময়ের সঙ্গে তাই না মেলানোই ভালো।'
নিয়মিত ওয়ানডে জেতা বাংলাদেশ এখন টেস্টেও জয় পাচ্ছে নিয়মিত। সর্বশেষ দুই টেস্টেই টাইগাররা পেয়েছে জয়ের স্বাদ। এই ব্যাপারটাকে বাশার দেখছেন বিরাট এক ধাপে দেশের ক্রিকেটের পা রাখা হিসেবে, 'আমরা তো ওয়ানডে নিয়মিত জিতি। এখন টেস্ট জিততে শুরু করেছি, এটাই গুরুত্বপূর্ণ। আমি বলবো, বিরাট এক ধাপে পা রাখল বাংলাদেশের ক্রিকেট।'
টেস্টের তৃতীয় দিন শেষে হারের শঙ্কা চেপে বসলে কিছুটা উদ্বিগ্ন ছিলেন হাবিবুল বাশার। তবে টাইগারদের ঘুরে দাঁড়ানোয় ভীষণ উচ্ছ্বাসিত তিনি। বাশার বলেন, 'কাল (পরশু) ওদের বেশি রান বাকি ছিল না। একটু উদ্বিগ্ন ছিলাম। খুব করে টেস্টটা জিততে চাচ্ছিলাম। উইকেট অন্যরকম থাকায় আত্মবিশ্বাসী ছিলাম, সকালে ১-২টা উইকেট পড়লে ম্যাচের চেহারা বদলে যাবে। এখন অনেক আত্মবিশ্বাসী। খেলোয়াড়েরা শুধু মুখে বলে না, সেটা তারা মন থেকে বিশ্বাসও করে।'