-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আর সেই রিপোর্টে রুবেল পেয়েছেন সুখবর। এর আগে ক্যান্সারের জীবাণু রয়ে যাওয়ার শঙ্কা থাকলেও সেটি কেটে গেছে বায়োপসি রিপোর্ট হাতে পাওয়ার পর। রিপোর্টে জানা গেছে, রুবেলের আক্রান্ত মস্তিষ্কে কোনো ক্যান্সার কোষ নেই, ফলে নেই ক্যান্সার হওয়ার ঝুঁকিও।
বহুল প্রতীক্ষিত বায়োপসি রিপোর্টে বলা হয়েছে, রুবেল মিডল গ্রেড টিউমারে আক্রান্ত ছিলেন। তবে অস্ত্রোপচার হলেও পুরোপুরি সেরে উঠতে হলে তাকে কেমোথেরাপি ও রেডিওথেরাপি উভয়ের সাহায্য নিতে হবে।
কেমোথেরাপি ও রেডিওথেরাপি নিতে হবে মাউন্ট এলিজাবেথ হাসপাতালেই, তবে এজন্য এখন সিঙ্গাপুর থাকার আবশ্যকতা নেই রুবেলের। তাই শীঘ্রই ফিরবেন বাংলাদেশে। আগামী শনিবারই তিনি বাংলাদেশে পৌঁছাবেন বলে জানা গেছে। এক মাস পর অবশ্য আবারও সিঙ্গাপুর যেতে হবে কেমোথেরাপি ও রেডিওথেরাপির জন্য।
এক সপ্তাহ আগে গত ১৯ মার্চ সিঙ্গাপুরে বিখ্যাত নিউরো সার্জন এলভিন হংয়ের অধীনে রুবেলের অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর বর্তমানে সুস্থ আছেন রুবেল। এমনকি স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারছেন। তবে এতদিন শঙ্কায় ছিলেন, ব্রেইন টিউমার ক্যান্সারে রূপ নেয় কি না। তবে বায়োপসি রিপোর্ট স্বস্তির সংবাদ জানানোয় এখন দুশ্চিন্তামুক্ত থাকতে পারবেন রুবেল ও তার ভক্ত-শুভাকাঙ্ক্ষী-সতীর্থরা।
ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ মোশাররফ হোসেন রুবেল বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। জাতীয় দলের হয়ে খেলার সুযোগ খুব বেশি না পেলেও ঘরোয়া ক্রিকেটে তিনি যথেষ্ট সফল একজন ক্রিকেটার। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১২ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ৩৯২টি উইকেট। ব্যাট হাতে দুইটি শতক ও ১৬টি অর্ধশতকে ৩৩০৫ রান রয়েছে তার সংগ্রহে।