-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আসন্ন বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলবেন এ আফগান লেগ স্পিনার। বিগ ব্যাশে সুযোগ পেয়ে বড্ড খুশি তিনি। প্রথম আফগান ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ খেলতে পারায় নিজেকে মনে করছেন সম্মানিত। রাশিদ খান বলেন, "বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের সাথে চুক্তিবদ্ধ হতে পেরে আমি ভীষণ খুশি। এরকম বড় একটি টুর্নামেন্টে খেলতে পারা অবশ্যই সম্মানের ব্যাপার। এমনকি আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ খেলতে পারাটাও অনেক সম্মানের। স্ট্রাইকার্সের সতীর্থদের সাথে যোগ দিতে আমি মুখিয়ে আছি।"
রাশিদ খানকে দলে ভেড়াতে পারায় বেশ উচ্ছ্বসিত অ্যাডিলেড স্ট্রাইকার্সের প্রধান কোচ জেসন গিলিস্পিও। এ লেগ স্পিনারের বোলিং বৈচিত্র্যের প্রশংসা করেন গিলিস্পি। তার মতে বড্ড উদ্যমী এ তরুণ বোলার। তিনি বলেন, "তার বোলিংয়ে দারুণ বৈচিত্র্য রয়েছে। সে স্টাম্প টু স্টাম্প দারুণ বোলিং করতে পারে ও তার বোলিং ধরতে পারাটা খুব কষ্টসাধ্য। আমরা তাকে অ্যাডিলেড স্ট্রাইকার্সে খেলার সুযোগ করে দিতে পারায় বেশ আনন্দিত।"
২০১৫ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় রাশিদ খানের। এখন পর্যন্ত খেলেছেন ২৭ টি আন্তর্জাতিক টি-২০। ১৪.৩৫ বোলিং গড়ে রাশিদ শিকার করেছেন ৪২ উইকেট। ওয়ানডেতে ওয়েস্ট আন্তর্জাতিক টি-২০ এর পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগগুলোতেও দারুণ পারফরম্যান্স করে যাচ্ছেন এ তরুণ।
সম্প্রতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) - গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলেন এ ১৮ বছর বয়সী লেগ স্পিনার। গায়ানার হয়ে সিপিএলের প্রথম হ্যাট্রিক করেন তিনি। আইপিএলে এ বছরের আসরে খেলেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদে। পান ১৭ উইকেট। এছাড়া বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন রাশিদ খান।
দলকে ব্রেকথ্রু এনে দেওয়ার পাশাপাশি রানটাও আটকে রাখতে পারেন রাশিদ। বল হাতে সামর্থ্য রয়েছে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার।