-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পার্থ স্করচার্সের অধিনায়ক অ্যাশটন টার্নার। ব্যাটিংয়ে নেমে জশ ফিলিপ ৯ রান করে রান আউট হয়ে গেলে সিডনি সিক্সার্সের ওপেনিং জুটি বড় হয়নি। ইনিংসের চতুর্থ ওভারে প্রথম উইকেট হারায় তারা। এরপর ড্যানিয়েল হিউজেসকে সাথে নিয়ে ভিন্স যোগ করেন ৩৮ রান। ঝাই রিচার্ডসনের বলে কলিন মানরোর হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন হিউজেস। ১০ বলে ১৩ রান করেন তিনি।
অধিনায়ক হেনরিকসকে সাথে নিয়ে ভিন্স দলের পুঁজি বাড়াতে থাকেন। ১১ বলে ১৮ রান করে অ্যান্ড্রু টাইয়ের শিকার হন হেনরিকস। ওপেনার ভিন্স মনোযোগ দেন রানের গতি বাড়ানোর দিকে। নিজের শতকের পথেও এগিয়ে যেতে থাকেন তিনি। ১৬ তম ওভারে দলীয় ১৪০ রানের মাথায় ফাওয়াদ আহমেদের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে মিচেল মার্শের হাতে ক্যাচ দেন ভিন্স। ৫ রানের আক্ষেপ নিয়ে ফিরে যান সাজঘরে ৬০ বল মোকাবেলা করে ১০ চার আর ৩ ছক্কায় করেন ৯৫ রান।
শেষ ৫ ওভারে সিডনি সিক্সার্স সংগ্রহ করে ৪৮ রান। ড্যানিয়েল ক্রিশ্চিয়ান ১৪ বলে ২০ এবং কার্লোস ব্রাথওয়েট ৬ বলে ১০ রান করেন। এছাড়া জর্ডান সিল্ক ১১ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। জোড় উইকেট শিকার করেন ঝাই রিচার্ডসন এবং অ্যান্ড্রু টাই।
সিডনি সিক্সার্সের দেওয়া ১৮৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুই ওপেনার ক্যামেরন ব্যানক্রফট এবং লিয়াম লিভিংস্টোনকে পার্থ স্করচার্সকী দারুণ সূচনা এনে দেন। ১৯ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলে জ্যাকসন বার্ডের শর্ট বলে ভিন্সের হাতে ক্যাচ দেন ব্যানক্রফট। তার ইনিংসের বলে ছিল চারটি বাউন্ডারি আর এক ছক্কা।
পার্থ স্করচার্সকে ব্যাকফুটে ঠেলে দেয় কলিন মানরোর দ্রুত বিদায়। এক ওভার পরেই শন অ্যাবোটের বলে ময়জেজ হেনরিকসের হাতে সহজ ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন কলিন মানরো। ৪ বলে মাত্র ২ রান করেন তিনি।
৫৬ রানে ২ উইকেট হারানোর পর জশ ইংলিসকে সাথে নিয়ে হাল ধরেন ওপেনার লিয়াম লিভিংস্টোন, গড়েন ৩৯ রানের জুটি। ৩৫ বলে ৪৫ রান করে জ্যাকসন বার্ডের দ্বিতীয় শিকার হন লিভিংস্টোন। এরপর কমে আসে রানের গতি। মিচেল মার্শ ১০ বলে করেন ১১ রান, জশ ইংলিস করেন ২০ বলে ২২। এক ওভারেই দুজনকে ফেরান বেন ডোয়ারশুইস। ম্যাচ চলে যায় পার্থ স্করচার্সের নাগালের বাইরে। শেষ ৩০ বলে জয়ের জন্য দরকার হয় ৬৯ রান।
রান আর বলের টানাপোড়েন কমানোর চেষ্ট চালান অ্যারন হার্ডাল। কার্লোস ব্রাথওয়েটের করা ১৭ তম ওভারে হার্ডলের ঝড়ো ব্যাটিংয়ে রান আসে ১৬। ১ চার আর ২ ছক্কা হাঁকানো হার্ডল ১৩ বলে ২৬ রান করলেও তা হারের ব্যবধানই কমায়। তাকে সঙ্গ দিতে নামা অ্যাশটন টার্নার করেন ৯ বলে ১১। রানের খাতা খুলতে পারেননি শেষ ওভারে বিদায় নেওয়া অ্যান্ড্রু টাই আর জেসন বেহেনড্রফ। ৯ উইকেট হারিয়ে ১৬১ রান করে থেমে যায় পার্থ স্করচার্স।
এ আসরে জিতে দশ আসরের মধ্যে তিনটি শিরোপা জিতে নিল সিডনি সিক্সার্স। বর্তমানে পার্থ স্করচার্সের সাথে যুগ্মভাবে সর্বোচ্চ শিরোপা জয়ী দল সিডনি সিক্সার্স। বিগ ব্যাশের ইতিহাসের প্রথম আসরেও পার্থ স্করচার্সকে হারিয়ে শিরোপার স্বাদ পেয়েছিল দলটি।
সংক্ষিপ্ত স্কোর: সিডনি সিক্সার্স ১৮৮/৬, ২০ ওভার
ভিন্স ৯৫, ক্রিশ্চিয়ান ২০, হেনরিকস ১৮
রিচার্ডসন ২/৪৫, টাই ২/২৯, ফাওয়াদ ১/১৬
পার্থ স্করচার্স ১৬১/৯, ২০ ওভার
লিভিংস্টোন ৪৫, ব্যানক্রফট ৩০, হার্ডল ২৬
ডোয়ারশুইস ৩/৩৭, বার্ড ২/১৪, ক্রিশ্চিয়ান ২/২৫
ম্যাচসেরা: জেমস ভিন্স




