-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ব্যাট হাতে দারুণ এক অর্ধশতক হাঁকান আতহার আলী খান।[/caption]
'হোম অব ক্রিকেট' খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে শহীদ মুশতাক একাদশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫০ রান জড়ো করে দলটি।
দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করে আতহার আলী খান, ৫৫ বলের মোকাবেলায়। এছাড়া খালেদ মাসুদ পাইলট ১৫ বলে ৩১, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ২৪ বলে ২৬, মোহাম্মদ রফিক ১৮ বলে ১৫, জাভেদ ওমর বেলিম ৬ বলে ৬ ও মিনহাজুল আবেদিন নান্নু ৪ বলে ৩ রান করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৮ রান জড়ো করে শহীদ জুয়েল একাদশ। দলের পক্ষে হাবিবুল বাশার সুমন ২৮ বলে অপরাজিত ২৯, মুশফিক বাবু ২৯ বলে ২৭, মাহমুদুল হাসান রানা ৮ বলে অপরাজিত ১৩, সাজ্জাদ আহমেদ ২১ বলে ১১, হান্নান সরকার ১১ বলে ১০, আনোয়ার হোসেন ৯ বলে ৬ ও মেহরাব হোসেন অপি ৮ বলে ২ রান করেন।
ম্যাচ শেষে ক্রিকেটারদের পুরস্কৃত করেন
প্রতি বছরের মত এবারও বিজয় দিবস ক্রিকেটে অংশ নিয়েছেন সাবেক ক্রিকেটাররা।[/caption]
প্রতি বছর বিজয় দিবসে সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হয় বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ, যেখানে দুই শহীদ ক্রিকেটার মুশতাক ও জুয়েলের নামে দুই দলে বিভক্ত হয়ে খেলায় অংশ নেন ক্রিকেটাররা।
সংক্ষিপ্ত স্কোর
টস : শহীদ জুয়েল একাদশ
শহীদ মুশতাক একাদশ : ১৫০/৫ (২০ ওভার)
আতহার ৬০, পাইলট ৩১*, বিদ্যুৎ ২৬, রফিক ১৫, বেলিম ৬, নান্নু ৩
রানা ২০/২, অপি ২৫/১, বাবু ২৭/১
শহীদ জুয়েল একাদশ : ১০৮/৬ (২০ ওভার)
বাশার ২৯*, বাবু ২৭, রানা ১৩
তারেক আজিজ ১৪/২, সানোয়ার ২৬/২
ফল : শহীদ মুশতাক একাদশ ৪২ রানে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 