-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

অর্ধশতক হাঁকিয়েছেন এনামুল হক বিজয় ও পিনাক ঘোষ[/caption]
কুয়াশাচ্ছন্ন দিনে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা দেরিতে ফ্লাডলাইন জ্বালিয়ে শুরু হয় বিসিএলের ফাইনাল ম্যাচ। টস হেরে আগে ব্যাট করতে নামে দক্ষিণাঞ্চল। দলটির পক্ষে দারুণ সূচনা করেন বিজয় ও পিনাক। তাদের জুটিতে আসে শতরান।
টুর্নামেন্টে ধারাবাহিকতা প্রদর্শন করা পিনাক ফাইনালেও হাঁকান অর্ধশতক। ১৬১ বলে ৬৫ রান করে হাসান মুরাদের বলে বোল্ড হন তিনি। পিনাক আউট হলে ভেঙে যায় বিজয়-পিনাকের ১৩৭ রানের উদ্বোধনী জুটি। পিনাকের ব্যাট থেকে আসে ৪টি চার ও ২টি ছক্কা।
আগের ম্যাচে শতক হাঁকানো অমিত হাসান ২৩ বলে ১০ রান করে আবু হায়দার রনির বলে আউট হন। পরের ওভারে বিজয়কে আউট করেন মুরাদ। একই ওভারে রানের খাতা খোলার আগেই তৌহিদ হৃদয়কে শিকার করেন এই স্পিনার। রনি ও মুরাদের পরপর দুই ওভারে তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণাঞ্চল।
মুরাদের বলে এলবিডব্লিউ হওয়ার আগে বিজয়ের ব্যাট থেকে আসে ৭৬ রান। তিনি খেলেন ১৭১টি বল। বিজয়ের ইনিংসটি সাজানো ছিল ৬টি চার ও ১টি ছক্কায়। শেখ মেহেদী হাসানও সফলতা পাননি। তাকেও শিকার করেন মুরাদ। সাজঘরে ফেরার আগে মেহেদী ১৬ বল মোকাবেলা করে সংগ্রহ করেন ৯ রান।
[caption id="attachment_186361" align="aligncenter" width="800"]
ওয়ালটন মধ্যাঞ্চলের পক্ষে হাসান মুরাদ শিকার করেছেন চারটি উইকেট[/caption]
৪৪ রানের ব্যবধানে ৫টি উইকেট হারিয়ে ফেলে দক্ষিণাঞ্চল। ষষ্ঠ উইকেটে ৮০ রানের অবিচ্ছিন্ন জুটি নিয়ে দিন শেষ করেছেন জাকির হাসান ও ফরহাদ রেজা। ৬০ বলে ৪৪ রানে অপরাজিত আছেন জাকির। অধিনায়ক রেজা ওয়ানডে মেজাজে ৪৭ বলে জড়ো করেছেন ৪৬ রান।
প্রথম দিন খেলা হয়েছে ৮০ ওভার। দিন শেষে দক্ষিণাঞ্চলের সংগ্রহ ৫ উইকেটে ২৬১ রান। মধ্যাঞ্চলের পক্ষে মুরাদ শিকার করেছেন চারটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
বিসিবি দক্ষিণাঞ্চল ২৬১/৫ (৮০ ওভার)
বিজয় ৭৬, পিনাক ৬৫, রেজা ৪৬*, জাকির ৪৪*;
মুরাদ ২১-৩-৭-৪, রনি ১৮-৩-৫২-১।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 




