-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বিটনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ[/caption]
আইসিসির নিয়ম অনুযায়ী বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ ওঠার ১৪ দিনের মধ্যে আইসিসি অনুমোদিত কোনো পরীক্ষাগারে পরীক্ষা দিতে হবে বোলিং অ্যাকশনের। পরীক্ষার ফলাফল আসার আগ পর্যন্ত বোলিং করতে কোনো বাধা নেই। তাই মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে বিটনের বোলিং করা নিয়ে কোনো সমস্যা নেই।
সবেমাত্র আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন এ ২৫ বছর বয়সী ডানহাতি ফাস্ট বোলার। ক্যারিয়ারের শুরুতেই বিপত্তি। সিরিজের প্রথম ওয়ানডে ছিল আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেক ম্যাচ। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই তার বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উঠলো। শুরুতেই ঝক্কি পোহাতে হচ্ছে তাকে। আগামী ৮ জানুয়ারির মধ্যে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে তাকে।
প্রথম ম্যাচে ৪২ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। দ্বিতীয় ম্যাচে আট ওভারে ৬০ রানের বিনিময়ে ১ উইকেট শিকার করেন বিটন। সব মিলিয়ে দুই ম্যাচে ছয় ইকোনমি রেটে ১৭ ওভারে ১০২ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন বিটন।
এ বছরটা মোটেও ভালো যাচ্ছে না ক্যারিবিয়ানদের। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ওয়ানডে হেরে ইতোমধ্যেই সিরিজ হার নিশ্চিত। এ বছর এখন পর্যন্ত ২১ ওয়ানডেতে হেরেছে ১৫ টি। এমন খারাপ সময়ে পিছু ছাড়লো না বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ।
মঙ্গলবার ক্রাইস্টচার্চে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। কিউইরা প্রথম দুই ম্যাচ জিতে যাওয়ায় শেষ ম্যাচ শুধু মাত্র আনুষ্ঠানিকতার। প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে পাঁচ উইকেটে হারায় স্বাগতিকরা। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবিয়ানদের বিপক্ষে ২০৪ রানের বড় ব্যবধানে জিতে সিরিজ নিশ্চিত করে নিউজিল্যান্ড।