-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বাবর আজম। ফাইল ছবি[/caption]
বাংলাদেশিদের পাকিস্তান সমর্থন নিয়ে অনেক কথা হয়েছে সিরিজজুড়ে। বাবরদের জন্য অবশ্য এটি ছিল স্বস্তির। দেশের বাইরে খেলতে গিয়ে স্বাগতিক দেশের মানুষের সমর্থন যে কারও জন্যই আনন্দের। বাংলাদেশ ছাড়ার আগে বাবর ধন্যবাদ জানিয়েছেন সমর্থকদের।
তিনি বলেন, 'টি-টোয়েন্টি ও টেস্টে দর্শকরা আমাদের যেভাবে সমর্থন করেছে তা খুবই উপভোগ্য ছিল। এখানে আগেও ক্রিকেট খেলেছি। এখানকার লোকজন আমাদের খুব ভালোবাসে, সমর্থন করে। এজন্য সবাইকে ধন্যবাদ।'
ঢাকা টেস্ট জয়ে বল হাতেও অবদান রেখেছেন বাবর। এই ম্যাচেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মত বোলিং করেন। দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজকে এলবিডব্লিউ করে পাকিস্তানের মুঠোয় জয় ভরতে সাহায্য করেন।
বাবর জানালেন, বোলিংয়ের এই অভিজ্ঞতা মোটেও নতুন নয় তার কাছে, 'আন্তর্জাতিক ক্রিকেটে এবারই প্রথম বোলিং করলাম। কিন্তু প্রথম শ্রেণির ক্রিকেট, অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে নিয়মিত বোলিং করি। নেটেও আমাদের ব্যাটারদের নিয়মিত বোলিং করি।'
সর্বোপরি দলের হার না মানা মানসিকতা মুগ্ধ করেছে বাবরকে, অধিনায়ক হিসেবে করেছে গর্বিত। সাফল্যের রহস্য জানিয়ে বাবর বলেন, 'সবাইকে তাদের দায়িত্বটা পরিস্কার করে বুঝিয়ে দেওয়া হয়, আত্মবিশ্বাস দেওয়া হয়। সবাই যেন চেষ্টা করে সেই তাড়না থাকে। যেভাবে দলের সবাই বিশ্বকাপে, টি-টোয়েন্টি সিরিজ এবং টেস্ট সিরিজে খেলেছে তা আমাদের এগিয়ে নেবে। অধিনায়ক হিসেবে আমি গর্বিত, আমার কাছে এত ভালো একটা দল আছে।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 