-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বিসিবি সূত্রে জানা গেছে মাসের হিসেবে বিপিএলের ষষ্ঠ আসর এগিয়ে আনার ব্যাপারে ভাবছে বিপিএল গভর্ণিং কাউন্সিল। বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা এ প্রতিযোগিতাটি সে ক্ষেত্রে শুরু হতে পারে চলতি বছরের ৫ অক্টোবর থেকে।
শেষ পর্যন্ত সবকিছু ঠিক থাকলে মাসব্যাপী প্রতিযোগিতাটির ষষ্ঠ আসরের পর্দা নামবে ১৬ নভেম্বর। বিপিএলের পরবর্তী আসর শুরু করার দিনক্ষণ নিয়ে ইতোমধ্যে বিপিএল গভর্ণিং কাউন্সিল কাজে নেমে পড়লেও, এখনো কোনো বিষয়েই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি। একই সাথে আসন্ন বিপিএলের আসরে দল ও ভেন্যুর সংখ্যা বাড়ানো হবে কি না, এ নিয়েও এখনো পর্যন্ত চূড়ান্ত কিছুই ভাবেনি বিপিএলের নিতি-নির্ধারকেরা।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বছরের শেষ দিকে ব্যস্ত সফরসূচি থাকার কারণেই বিপিএলের ষষ্ঠ আসর মাসের হিসেবে এগিয়ে আনা হচ্ছে বলে জানা গেছে। বিপিএল এগিয়ে আনা প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পরিচালক জানান, ‘নভেম্বরের শেষ সপ্তাহ থেকে দেশের মাটিতে সিরিজ আছে। তাই আমরা এগিয়ে আনছি।’
প্রসঙ্গত, এর আগে দু'দফা তারিখ বদলানোর পর ৪ নভেম্বর থেকে পর্দা ওঠে বিপিএলের পঞ্চম আসরের। 