-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
গত আসরে বিপিএলে একাদশে ফ্র্যাঞ্চাইজিগুলো খেলাতে পারত চারজন বিদেশী ক্রিকেটারকে। তবে আসন্ন বিপিএলে সেই সংখ্যাটা চার থেকে উন্নীত হতে পারে পাঁচে। দেশের অধিকাংশ ক্রিকেটারই চান না এর বাস্তবায়ন। তারা মনে করছেন এতে করে সুযোগ কমে যাবে দেশি ক্রিকেটার জন্য। তবে স্রোতের বিপরীতে আছেন মোহাম্মদ আশরাফুল। পাঁচ বিদেশীতে সমস্যা দেখছেন না তিনি।
ভোরের কাগজের প্রতিবেদন অনুসারে মোহাম্মদ আশরাফুল বলেন, "বিপিএলে পাঁচজন বিদেশি ক্রিকেটার খেলা ঠিক আছে। টুর্নামেন্ট জমানোর জন্য পাঁচজন বিদেশি ক্রিকেটারই যথেষ্ট। বিপিএল ঘরোয়া টুর্নামেন্ট হলেও তা আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট।"
সংখ্যার হিসেবে গত টুর্নামেন্টে সাত দলে সাত জন করে কমপক্ষে ৪৯ জন দেশি ক্রিকেটার সুযোগ পেয়েছিল একাদশে। বিদেশির সংখ্যা বাড়িয়ে পাঁচ করা হলে, আট দলে ছয় জন করে কমপক্ষে ৪৮ জন দেশি ক্রিকেটার সুযোগ পাচ্ছে।
ইতিমধ্যেই পাঁচ বিদেশী ক্রিকেটারের সাথে দ্বিমত পোষণ করেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সোহাগ গাজী-শাহরিয়ার নাফীসরাও বিপক্ষে পাঁচ ক্রিকেটারের। তবে বিপিএলকে আরো আকর্ষণীয় করে তুলতে একাদশে পাঁচ বিদেশীতে সায় দিলেন আশরাফুল।