-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আসন্ন বিপিএলের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে মাঠ মাতাতে দেখা যাবে এ ক্রিকেটারকে!
তাকে দলে ভেড়ানোর বিষয়টি পুরোপুরি নিশ্চিত না করলেও, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের নামে সত্যয়িত করা পাতায় একটি ছবি পোস্ট করে অজি এ ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করার ব্যাপারে ইঙ্গিত দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
ফেসবুক পাতায় দেওয়া ঐ পোস্টে স্টিভেন স্মিথের ছবি দিয়ে ক্রিকেটারটি কে? ভক্তদের প্রতি এমন প্রশ্ন ছুড়া হয়। "ভিক্টরিয়ান্সদের দলে যুক্ত হলেন অস্ট্রেলিয়ান টি-২০ স্পেশালিস্ট। আইপিএল, বিগ ব্যাশ সহ বিশ্বের অনেক বিখ্যাত টি-২০ টুর্নামেন্ট মাতিয়ে তিনি এই প্রথম আসছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল মাতাতে। বলুন তো কে এই অজি সুপারস্টার?", ভক্তদের উদ্দেশে ফেসবুক পেজে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষ থেকে এমনটাই লেখা হয়।
উল্লেখ্য, বল টেম্পারিংয়ের অভিযোগে জাতীয় দল থেকে ১ বছরের নিষেধাজ্ঞায় থাকার ফলে বর্তমানে জাতীয় দলের বাইরে রয়েছেন অজি এ তারকা ক্রিকেটার।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, বিগ ব্যাশসহ ফ্র্যাঞ্চাইজিভিত্তিকবিভিন্ন প্রতিযোগিতা মাতানো এ ক্রিকেটার এখনো অবধি ১৬২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে ব্যাট হাতে দলগুলোকে সাফল্য এনে দেওয়ার পাশাপাশি বল হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।
১২৫.৪৮ স্ট্রাইক রেট ও ২৯.৮১ গড়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১ শতক ও ১২ অর্ধশতকে ৩৩০৯ রান করার পাশাপাশি বল হাতে ৫১ ইনিংস হাত ঘুরিয়ে নিজের নামের পাশে ৫৪ উইকেট যুক্ত করেছেন অজি এ ক্রিকেটার। যার মধ্যে ১৩ রান খরচায় ৪ উইকেট শিকার তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার।
প্রসঙ্গত, ৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএলের ষষ্ঠ আসর মাঠে গড়াবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। মোট পাঁচ ধাপে দেশের মোট তিন ভেন্যুতে (ঢাকা, সিলেট, চট্টগ্রাম) অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের আসরটি।