-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বিপিএলের অষ্টম আসরে থাকছে না ডিআরএস। ফাইল ছবি[/caption]
অল্প সময়ের প্রস্তুতিতে মাঠে গড়াতে যাওয়া অষ্টম বিপিএলে থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএসের ব্যবহার। ডিআরএস প্রযুক্তি পরিচালনা করে যে প্রতিষ্ঠান, তাদের কোনো কর্মী বাংলাদেশে আসতে পারছেন না বলেই বাধ্য হয়ে এমন পথে হাঁটতে হচ্ছে বিসিবিকে।
গণমাধ্যমকে এমনটিই জানিয়েছেন বিসিবির শীর্ষস্থানীয় পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার চৌধুরী মল্লিক। তিনি বলেন, 'এবারের বিপিএল তো আমরা অল্প সময়ের প্রস্তুতিতে করছি, আমাদের অনেক জায়গায় সংগ্রাম করতে হয়েছে। অনেকগুলো সমস্যার মুখোমুখি হয়েছি আমরা।'
ডিআরএস রাখার জন্য এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি, যদিও পাওয়ার সম্ভাবনা ক্ষীণই বলা যায়। মল্লিক বলেন, 'যেমন ডিআরএসটা দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা ডিআরএসের ব্যবস্থা করতে পারিনি। ডিআরএসের টেকনিশিয়ানরা যেসব ভেন্যুতে খেলা হচ্ছে সেখান থেকে আর আসতে চাচ্ছে না। সুতরাং এটা নিয়ে একটা সংগ্রাম করতে হচ্ছে।'
[caption id="attachment_188194" align="aligncenter" width="800"]
এখনও ডিআরএস প্রযুক্তি আনার চেষ্টা চালাচ্ছে বিসিবি, জানালেন মল্লিক। ফাইল ছবি[/caption]
ডিআরএস থাকলে আম্পায়ারিংয়ের ভুলত্রুটি নিয়ে অনেকটাই নিশ্চিন্তে থাকে দলগুলো। এবার ডিআরএস না থাকায় ফ্র্যাঞ্চাইজিদের কোনো আপত্তি আছে কি না, এমন প্রশ্নের জবাবে বল্লিক বলেন, 'এটা আলাপের বিষয় না। যদি এমন হতো এটা আছে কিন্তু আমরা নিচ্ছি না তাহলে আলাপের বিষয় ছিল। আমরা চেষ্টা করছি, যদি না আসে তাহলে সবাইকে এটা মেনে নিয়েই টুর্নামেন্ট খেলতে হবে।'
মল্লিক জানান, ২১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএলের প্রস্তুতি এগোচ্ছে পরিকল্পনা অনুযায়ী। তিনি বলেন, 'দলগুলো তাদের হোটেল ব্যবস্থা করে ফেলেছে, আমরা তাদের বায়োবাবল প্রটোকল দিয়ে দিয়েছি। আল্লাহর রহমতে সবকিছু এখনো পর্যন্ত পরিকল্পনা মাফিকই আছে।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 