-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
চিটাগাং ভাইকিংস, গত আসরে। ©বিডিক্রিকটাইম[/caption]
সেক্ষেত্রে ছয়টি দল নিয়েই অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। হুট করে আসরে অংশগ্রহণ না করার সিদ্ধান্তে শঙ্কা জেগেছে জনপ্রিয় দলটির বিলুপ্তিরও।
গত ৩০ সেপ্টেম্বর ছিল দলে ধরে রাখা পুরনো খেলোয়াড়দের তালিকা জমা দেওয়ার শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রাজশাহী কিংস, খুলনা টাইটানস, রংপুর রাইডার্স ও সিলেট সিক্সার্স সাড়া প্রদান করলেও চিটাগাং ভাইকিংসের ফ্র্যাঞ্চাইজি থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
দলটির আসন্ন বিপিএলে অংশ না নেওয়ার বিষয়টি পরিস্কার ছিল এতেই। সেই সাথে দলটি আনুষ্ঠানিকভাবে মেইল পাঠিয়েও অবগত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিলকে, যা জানিয়েছেন কাউন্সিল প্রধান শেখ সোহেল।
আফজালুর রহমান সিনহার মৃত্যুতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করা সোহেল বলেন, ‘সামনের পর্বে অংশ না নেওয়ার কথাটি তারা ই-মেইল করে জানিয়েছে। তবে আমরা ফ্রাঞ্চাইজির মালিকের সঙ্গে আলাপ করার অপেক্ষায় আছি। তারা বিপিএলের আগের আসরগুলোতে অংশ নিয়েছে। তাদেরকে এবারও অংশ নেওয়ার জন্য আমরা বোঝাবার চেষ্টা করবো।’
চিটাগাং ভাইকিংস অংশ না নিলে তাদের বদলে নতুন করে কোনো ফ্র্যাঞ্চাইজিকে সুযোগ করে দেওয়াও সম্ভব হবে না বলে জানিয়েছেন সোহেল। তিনি বলেন, ‘তাদের জায়গায় নতুন কোনো ফ্র্যাঞ্চাইজিকে নেওয়া সম্ভব হবে বলে আমি মনে করি না। সেক্ষেত্রে ছয়টি দল নিয়েই আমরা টুর্নামেন্ট আয়োজন করব।’
জাতীয় নির্বাচন সহ বেশ কিছু কারণে ষষ্ঠ বিপিএল এ বছর আর মাঠে গড়াবে না। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৫ জানুয়ারি পর্দা উঠবে দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসরটির। তবে নিলামের আগেই বিপিএলের রঙ কিছুটা হারিয়ে গেল অন্যতম জনপ্রিয় দল চিটাগাং ভাইকিংসের অন্তর্ভুক্তি না থাকায়।