-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এবারের 'প্লেয়ার্স ড্রাফটে' মোট ১৪০ জন দেশি ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার মধ্য থেকে মাত্র ৪৬ জন ক্রিকেটারের ভাগ্যে মিলেছে বিপিএলের পঞ্চম আসরে খেলার সুযোগ। আর ৯৪জন ক্রিকেটারই রয়ে গেছেন অবিক্রিত। অর্থাৎ, 'প্লেয়ার্স ড্রাফট' শেষ হয়ে গেলেও এদের ভাগ্যে ধরা দেয়নি কোনো দল।
বিপিএলের 'প্লেয়ার্স ড্রাফট' শেষে অবিক্রিত ক্রিকেটারদের তালিকায় রয়েছেন একাধিক জাতীয় দলের ক্রিকেটার। যাদের মধ্যে অনেকে আবার খেলেছেন সর্বশেষ বিপিএলের আসরেও। টি-টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবে জাতীয় দলে অভিষেক হলেও এবারের আসরে কোন ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি জুনায়েদ সিদ্দিকী ও শামসুর রহমানের প্রতি। অবিক্রিত থেকে গেছেন তরুণ ক্রিকেটার জুবায়ের হোসেন লিখনও।
তাছাড়া বিপিএলের সর্বশেষ আসরে শিরোপা জয়ী দল ঢাকা ডায়নামাইটসের হয়ে সোহরাওয়ার্দী শুভ মাঠ মাতালেও এবার অভিজ্ঞ এই ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করেনি কোন ফ্র্যাঞ্চাইজি। অন্যদিকে, বিপিএলের চতুর্থ আসরে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেওয়া নাঈম ইসলামের দিকেও এবার মুখ তুলে তাকায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি! যার ফলে ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা এই পারফর্মার এবারের 'প্লেয়ার্স ড্রাফটে' রয়ে গেছেন অবিক্রিত।
শামসুর-শুভ-নাঈমদের পাশাপাশি শাহাদাত হোসেন রাজীব, তুষার ইমরান, মার্শাল আইয়ুব, এনামুল হক জুনিয়রদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও দল পাননি এবারের বিপিএলে।
প্রসঙ্গত, 'প্লেয়ার্স ড্রাফট' থেকে দল না মিললেও এসকল ক্রিকেটারদের সামনে সুযোগ রয়েছে বিপিএলের পঞ্চম আসরে অংশগ্রহণ করার। সেক্ষেত্রে অবশ্য তাদেরকে অপেক্ষার প্রহর গুণতে হবে কোনো ক্রিকেটারের চোট কিংবা ফ্র্যাঞ্চাইজিগুলোর সহানুভূতির জন্য।
উল্লেখ্য, বিপিএলের পঞ্চম আসরের খেলা মাঠে গড়াবে ৩রা নভেম্বর থেকে। দেশের মোট তিনটি ভেন্যুতে (ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে) অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। শেষ মুহূর্তে বরিশাল বুলসের বাদ পড়ার ঘটনায় সাত দলের অংশগ্রহণেই আয়োজিত হবে এবারের আসর।