-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
অধিনায়কত্ব উপভোগ করছেন নাসির[/caption]
দুই জয়ে পয়েন্ট টেবিলের মাথায় চড়ে বসেছে তারা। নুরুল হাসান সোহান এর শেষদিকের অসাধারন ব্যাটিং এ আজকের ম্যাচে জয় পায় সিলেট। এ জয় অবশ্য একটু স্পেশাল কিছুই হওয়ার কথা কাপ্তান নাসির হোসেনের জন্য। এটি যে ছিল বিপিএল এ তাঁর ৫০তম ম্যাচ।
এ ম্যাচে চার ওভার বল করে আঠারো রান খরচ করে পকেটে পুরেছেন এক উইকেট। ব্যাট হাতে করেছেন ১৮ রান।
অধিনায়ক হিসেবে প্রতি ম্যাচেই স্বাক্ষর রাখছেন নাসির। সময়মত বোলিং পরিবর্তন, বোলারের সাথে বারবার পরামর্শ করে ফিল্ডিং সাজানোতে বেশ তৎপর ছিলেন এই ক্রিকেটার। একটা খারাপ বল হলেই বারবার ছুটে যাচ্ছিলেন বোলারের কাছে। সাহস যোগাচ্ছিলেন তাকে। যোগ্য কাপ্তানিই বলতে হবে।
তাইজুল ইসলামকে দিয়ে নিজের সেরাটা বের করে আনার কৃতিত্বটা দিতেই হবে কাপ্তান নাসিরকে। গুছিয়ে নিয়েছেন দলটাকে দেখলেই স্পষ্ট। উপুল থারাঙ্গা আর ফ্লেচারের উদ্বোধনী জুটি দুদিনই করেছে শুভ সূচনা।
এর আগে ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে টস করতে দেরি হওয়ায় এক ডিমেরিট পয়েন্ট যোগ হয় নাসিরের সাথে। টসের সময় বিলম্ব হওয়াতে রেফারির অফিসে যেতে হয় তাকে।
নির্ধারিত সময়ের ছয় মিনিট পর টস করতে উপস্থিত হওয়ায় আম্পায়ারদের সতর্কবার্তা শুনতে হয়েছে জাতীয় দলের এই অলরাউন্ডারকে। সব মিলিয়ে শাস্তি ও প্রাপ্তিতে কাটল নাসিরের পঞ্চাশতম বিপিএল ম্যাচ।
উল্লেখ্য যে, নাসিরের আগে সাব্বির রহমান রুম্মান ও মাহমুদুল্লাহ রিয়াদ বিপিএলে পঞ্চাশের উপর ম্যাচ খেলেছেন সাব্বির সর্বোচ্চ ৫৩ ও রিয়াদ এখন পর্যন্ত ৫১ ম্যাচ খেলেছেন। বিপিএলে ৫০ ম্যাচ খেলা নাসির ২৪.৫৫ গড়ে রান করেছেন ৮৮৪। হাত ঘুরিয়ে উইকেট নিয়েছেন ২৬টি। রংপুর, ঢাকা ও সিলেটের হয়ে ম্যাচগুলো খেলেছেন নাসির।