-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এবারের বিপিএলে একাদশে সর্বোচ্চ ৩ জন বিদেশি রাখার পরিকল্পনা করছে বিসিবি। ফাইল ছবি[/caption]
আগামী জানুয়ারিতে মাঠে গড়াবে এবারের বিপিএল। নতুন আসরকে সামনে রেখে বোর্ড বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে। এর মধ্যে আছে একাদশে চারজনের বদলে সর্বোচ্চ তিনজন বিদেশি ক্রিকেটার খেলানোর সিদ্ধান্ত।
শামসুর মনে করেন, একাদশে বিদেশি ক্রিকেটারদের আধিপত্য কমলে দেশের ক্রিকেটই উপকৃত হবে।
শনিবার (১১ ডিসেম্বর) গণমাধ্যমের সাথে আলাপকালে ৩৩ বছর বয়সী এই ব্যাটার বলেন, 'এটা খুব ভালো একটা সিদ্ধান্ত হবে। দেখুন, তিনজন করে যদি খেলে তাহলে আমাদের দেশের একজন সেরা খেলোয়াড় খেলতে পারবে। এতে করে আমাদের ক্রিকেটের উন্নতি হবে। বাড়তি একজন দেশি খেলোয়াড় বিদেশিদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা অর্জন করবে। এমন ভাবনাকে স্বাগত জানাই।'
বিপিএলে এবার কোন দলে খেলবেন তা এখনও চূড়ান্ত নয়। শামসুরকে আপাতত তাকিয়ে থাকতে হচ্ছে প্লেয়ার্স ড্রাফটের দিকে। তবে তারকাদের মঞ্চে অতীতে আলো ছড়ানো শামসুর এবারও নিজেকে প্রমাণ করতে চান।
[caption id="attachment_180859" align="aligncenter" width="800"]
বিপিএলের প্রতি মৌসুমেই ছিল বিদেশি ক্রিকেটারদের দাপট। ফাইল ছবি[/caption]
বিপিএলের কোনো দল এখনও তার সাথে যোগাযোগ করেনি জানালেও শামসুরের ভাষ্য, 'খেলোয়াড়দের সঙ্গে আসলে কখনই যোগাযোগ হয় না। কে কোন দলে খেলবে, কে কাকে নেবে- একজন খেলোয়াড়ের জায়গা থেকে এসব বলা কঠিন। যেহেতু আমি গত তিন আসরে খুব ভালো খেলেছি, ইনশাআল্লাহ চেষ্টা করব এবারও ভালো করার।'
তিনি আরও বলেন, 'বিপিএলে অবশ্যই কোনো না কোনো দলে খেলব। যে দলেই খেলি না কেন আমি চাইব দলের পরিকল্পনা যেন সফলভাবে পূরণ করতে পারি। যে পজিশনেই খেলি, পারফরম্যান্স যেন দলের কাজে লাগে।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 