-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

কুমিল্লা ভিক্টোরিয়ানসের জার্সি গায়ে বিপিএল মাতাচ্ছেন আফ্রিদি[/caption]
বয়স পেরিয়েছে ৪০ এর কোঠা, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বেশ কিছুদিন হলো। তবে ক্রিকেটটা এখনো পুরোপুরি ছাড়েননি তিনি। এবারের বিপিএলেও কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলছেন টুর্ণামেন্টের শুরু থেকে। টুর্নামেন্টটিকে নিয়ে জানিয়েছেন তিনি তার মুগ্ধতার কথা।
এবারের বিপিএলের আয়োজন নিয়ে জানতে চাইলে প্রথমেই তিনি আয়োজকদের অভিনন্দন জানান। তিনি বলেন, "প্রথমেই আমি বিপিএলের আয়োজকদের অভিনন্দন জানাতে চাই। কাঠামোগত দিক থেকে দারুণ একটি ইভেন্ট ছিল এটি। সামনের বছরের জন্যও তাদের প্রতি আমার শুভকামনা।"
টুর্ণামেন্টে নিজের দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের ফাইনাল অব্দি যাত্রা নিয়ে জানতে চাইলে তিনি বলেন- "এটি আসলে দলের আত্মবিশ্বাসের কারণেই সম্ভব হয়েছে। দলের সবাই ব্যক্তিগত ও দলীয় উভয়ভাবেই ভাল করেছে। " টুর্ণামেন্টের শুরুতেই দলের মূল অধিনায়ক স্টিভ স্মিথকে হারিয়েছিল কুমিল্লা। সেটি কতটা প্রভাব ফেলেছিল জানতে চাইলে তিনি জানান- "স্মিথ যেকোন ফরম্যাটের জন্যই দারুণ এক খেলোয়াড়। কিন্তু দলের বাকি সবাই ইতিবাচক ছিল। সবাই নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করেছে, বিশেষ করে তরুণ খেলোয়াড়রা। সবাই এই বিপিএলের গুরুত্ব বুঝতে পেরেছে এবং তারা ভাল করেছে।"
[caption id="attachment_68683" align="aligncenter" width="810"]
তরুণদের পারফর্মেন্সে খুশি আফ্রিদি[/caption]
তামিমের সাথে পিসিএলের দল পেশোয়ার জালমিতে খেলার পূর্ব অভিজ্ঞতা ছিল তার। সেটি তাকে এই দলে মানিয়ে নিতে কতটা সাহায্য করেছে - এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- "প্রফেশনাল ক্রিকেটার হিসেবে আমরা যথেষ্ট ক্রিকেট একসাথে খেলেছি। কোন সন্দেহ ছাড়াই তামিম আমার খুব পছন্দের খেলোয়াড়। সে (এই বিপিএলে) ভালও করেছে। আমি মনে করি তার (তামিমের) পারফর্মেন্স (দলের সাফল্যে) বিশাল ব্যবধান তৈরি করেছে। স্মিথ চলে যাওয়ার পর আমাদের এমনই একজনকে দরকার ছিল।"





