-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টিকিটের জন্য মানুষের হাহাকার[/caption]
মঙ্গলবার সকাল থেকেই সিলেটে শুরু হয়েছে টিকিট বিক্রির কাজ। সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত জেলা স্টেডিয়ামের চারটি বুথ থেকে ভক্তরা সংগ্রহ করেছেন এই মহাযজ্ঞের টিকিট।
তবে এর মধ্যে অনেক ভক্তই হয়েছেন আশাহত। টিকিট না পেয়ে খালি হাতেই বাড়ি ফিরেছেন অনেকে। কালোবাজারিতে টিকিট বিক্রির অভিযোগও করেছেন অনেক ক্রিকেট ভক্ত।
আগামী চার নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে প্রায় ৪০ দিনের এ মহাযজ্ঞ। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে টিকিট বিক্রি করা হবে এমনটাই কথা ছিল প্রথমে। কিন্তু সোমবার ব্যাংক থেকে জানানো হয় বিসিবির সাথে চুক্তি বাতিল হওয়ায় বিপিএলের টিকিট বিক্রি করছে না তারা।
এ খবর শোনার পর আগেরদিন রাত থেকেই টিকিট প্রত্যাশীরা ভিড় জমান সিলেট জেলা স্টেডিয়ামের সামনে। স্টেডিয়ামের ফটক ছাড়িয়ে রাস্তায় চলে যায় দীর্ঘ লাইন। টিকিট সংগ্রহকারীদের ভিড় সামলাতে ২-৩ বার লাঠিচার্জ করে পুলিশ। ১০-১২ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও সোনার হরিণ টিকিটের দেখা পাননি অনেকেই।
টিকিট কিনতে আসা দুই ভক্ত জানান, 'রাত থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট পাইনি। তবে কালোবাজারে বিক্রি হচ্ছে। দুই শত টাকার টিকেট বিক্রি হচ্ছে ছয় শত টাকায়। একটি সিন্ডিকেট অনলাইন থেকে টিকেট কিনে এখন কালোবাজারে বেশি দামে বিক্রি করছে।'
দুটি পাতা একটি কুঁড়ির দেশে এবারই পয়লাবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএল এর আসর। ঘরের দল সিলেট সিক্সার্সও অংশ নিচ্ছে প্রথমবারের মত। নিজেদের দলের খেলা দেখতে তাই হুমড়ি খেয়ে পরেছেন ভক্তরা।
অন্যদিকে টিকিট নিতে আসা এক নারী ভক্ত জানান, 'চারটি লাইনে টিকিট বিক্রির কথা বলা হলেও নারীদের জন্য আলাদা কোনও ব্যবস্থা রাখা হয়নি। তাই প্রত্যাশা মতো টিকিট কিনতে পারিনি। টিকেট বিক্রিতে অব্যবস্থাপনা স্পষ্ট।'
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল জানান, ‘সিলেট ক্রিকেট স্টেডিয়ামে ধারণ ক্ষমতা প্রায় ১৮ হাজার। এর মধ্যে অনলাইন ও বুথ মিলেয়ে ১৫ হাজার টিকেট বিক্রি করা হবে। কিন্তু হাজার হাজার মানুষ টিকেট কিনতে চাইছে। তাই সবাইকে টিকিট দেয়া সম্ভব হচ্ছে না।'
তিনি আরও বলেন, ‘আগামীকাল বুধবার সকাল ১০টা থেকে ৫ নভেম্বরের খেলার টিকিট বিক্রি করা হবে। টিকিটের মূল্য ধরা হয়েছে সর্বনিম্ন দুই শত টাকা ও সর্বোচ্চ দুই হাজার টাকা।'
সিলেট কোতয়ালী থানার ওসি গৌসুল হোসেন জানান, ‘টিকিট প্রত্যাশী মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে লাঠিচার্জও করা হয়েছে।'
চার নভেম্বর উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট সিক্সার্স এর বিপক্ষে নামবে রাজধানীর দল ঢাকা ডায়নামাইটস। আট নভেম্বর পর্যন্ত চারদিনে বিপিএলের সিলেট পর্বে মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে।





