-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বিপিএল মাঠে সরাসরি সম্প্রচারের সময় উপস্থাপিকার বিভিন্ন বিব্রতকর প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে ক্রিকেটারদের। মাঠের দর্শকদের কাছে উপস্থাপিকাদের করা প্রশ্ন অনেক টেলিভিশন দর্শকের কাছে ছিল বিরক্তির কারণ। এছাড়া ধারাভাষ্যকেও মনে হয়েছে নিষ্প্রাণ। এক ঝাঁক তারকা ক্রিকেটার অংশ নিলেও মাঠের বাইরের এ দিকগুলো সহ বিভিন্ন প্রযুক্তিগত দিক দিয়ে উন্নয়নের কথা চিন্তা করছে বিসিবি।
সংবাদ সম্মেলনে ইসমাইল হায়দার বলেন, "সম্প্রচারের যে মান ছিল, বলছি না তাতে সন্তুষ্ট। ছোট-খাটো ভুল ত্রুটি ছিল হয়তোবা, তা সত্বেও আমরা সফলভাবে আয়োজন করেছি। "
এবারের ভুলগুলো শুধরে পরেরবার থেকে উন্নতমানের সম্প্রচারের আশ্বাস দিয়ে বলেন, " পরেরবার এর থেকে ভালো মানের সম্প্রচার যেন দিতে পারি, সেদিকে আমরা নজর দেব।”
ধারাভাষ্যে এবার ছিলেন না ড্যানি মরিসন। বিপিএলে ধারাভাষ্যকক্ষে ড্যানি মরিসন পরিচিত মুখ হলেও এবার তার কণ্ঠ না থাকায় ধারাভাষ্য আকর্ষণ হারিয়েছে অনেকটা। সাথে সরাসরি সম্প্রচারের সময় উপস্থাপিকার বিব্রতকর প্রশ্ন। সব মিলিয়ে টেলিভিশন দর্শকদের জন্য অনেক দিক দিয়েই সুখকর ছিল না বিপিএল। এ নিয়ে ইসমাইল হায়দার বলেন, "একটা আলোচনা আমাদের নিজেদের মধ্যেই আছে, পরের বার থেকে প্রোডাকশন আমরা নিজেদের হাতে রাখব।" এতে করে ধারাভাষ্য ও মাঠের উপস্থাপনার ভুলগুলো কাটিয়ে উঠা সম্ভব বলে মনে করেন ইসমাইল হায়দার।
উপস্থাপনার এমন বেহাল দশার পেছনে কারণ হিসেবে তিনি মনে করছেন ক্রিকেট জ্ঞানের অভাব। ক্রিকেট সম্পর্কিত জ্ঞান না থাকালে যাকেই আনা হোক না কেনো, এরকম হবে বলে মনে করেন তিনি। তবে প্রোডাকশন নিজেদের হাতে রেখে পরের বিপিএল থেকে সম্প্রচারের মান সহ আনুষাঙ্গিক এসকল দিকগুলোর উন্নতি করতে চায় বিসিবি।