-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

অভিযোগকারী নারীর দাবি অনুযায়ী, ভারত-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় সিরিজ চলাকালে রানাতুঙ্গা তার শ্লীলতাহানির চেষ্টা করেন। নিজের ফেসবুক পোস্টে ঐ বিমানকর্মী অবশ্য অভিযোগ উল্লেখ শুরু করেছিলেন ভারতের এক সংগীত তারকার বিরুদ্ধে। তার লেখার ধারাবাহিকতায় পরবর্তীতে উঠে আসে রানাতুঙ্গার প্রসঙ্গ।
রানাতুঙ্গার হেনস্থা করার অভিযোগের বর্ণনা দিয়ে ঐ নারী অভিযোগ করেন, ‘মুম্বাইয়ের জুহু সেন্টার হোটেলের লিফটে ভারতীয় ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের দেখেছিল আমার সহকর্মী, সে আবার ক্রিকেটারদের অন্ধভক্ত। তাদের অটোগ্রাফ নেওয়ার জন্য খেলোয়াড়দের রুমে যেতে চেয়েছিল সে। ওর নিরাপত্তা নিয়ে ভয়ে থাকায় আমিও ওর সঙ্গ নিয়েছিলাম।’
তাদের যে পানীয় গ্রহণে অনুরোধ করা হয় সেখানে কোনোকিছু মেশানো ছিল- এমন শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘আমাদের পানীয় নেওয়ার অনুরোধ করা হয়েছিল। আমি অস্বীকৃতি জানিয়ে সঙ্গে থাকা বোতলের পানিতেই আস্থা রেখেছিলাম। ওরা ছিল ৭ জন ও আমরা দুজন। এমন অবস্থায় তারা দরজায় চেইন লাগিয়ে দিল। অস্বস্তি বাড়ায় আমি ওকে আমাদের রুমে ফিরে আসার জন্য জোর করতে শুরু করলাম।’
এরপর সুযোগ বোঝে রানাতুঙ্গা সুযোগের অসদ্ব্যবহার করতে চেয়েছিলেন জানিয়ে ভুক্তভোগী নারীর দাবি, ‘সে তো ততক্ষণে মোহে পড়েছে। এ কারণে পুলের চারপাশে হাঁটতে যেতে চাইল তাদের সঙ্গে। পুলের পথটা ছিল হোটেলের পেছনের দিকে, পুরোটাই অন্ধকার। আমি পেছনে ফিরে তাকালাম কিন্তু আমার বন্ধু আর ভারতীয় ক্রিকেটাররা কাউকেই দেখতে পেলাম না। রানাতুঙ্গা আমার কোমর ধরে আমার ঊর্ধ্বাঙ্গের স্পর্শকাতর অংশে হাত দিয়েছিল। আমি ভয়ংকর কিছু হতে যাচ্ছে, এ ভয় পেয়ে চিৎকার শুরু করি। ওর হাত ও পায়ে লাথি মেরেছি। রানাতুঙ্গাকে ভয়ংকর পরিণতির কথা বলে ভয় দেখিয়েছি। বলেছি পাসপোর্ট বাতিল করে দেব, পুলিশের কাছে জানাব। কারণ সে একজন বিদেশি নাগরিক হয়ে ভারতে এসে ভারতীয় নারীর সঙ্গে খারাপ আচরণ করছে। সময় নষ্ট না করে চিৎকার করতে করতে দৌড়ে হোটেলের অভ্যর্থনায় গিয়ে হাজির হলাম। কিন্তু অভ্যর্থনা জানিয়েছিল- এটা আমার ব্যক্তিগত ব্যাপার এবং তারা আমাকে সাহায্য করতে পারবে না।’