-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বাংলাদেশের অনেক জায়গায় উন্নতির সুযোগ আছে বলে মনে করেন সাকিব। অধিনায়ক জানান সেগুলো নিয়েই কাজ করছে বাংলাদেশ। সাকিব আল হাসান বলেন, "না, আমরা বিশেষ কোনো কিছু নিয়ে কাজ করিনি। ইন জেনারেল, আমাদের অনেক জায়গা আছে উন্নতি করার। সেটা নিয়েই কাজ করছি।'
প্রস্তুতি ম্যাচে ছিল বৃষ্টির বাধা। বৃষ্টির হানায় বিলম্বিত হয়েছে প্রস্তুতি ম্যাচ। এমন বৃষ্টি নিয়ে খুব একটা চিন্তিত নন সাকিব। তিনি মনে করেন আমাদের দেশের আবহাওয়ার সাথে খুব একটা তফাৎ নেই। সাকিবের বিশ্বাস, আবহাওয়া ও কন্ডিশন ভালোভাবেই সামাল দিতে পারবে বাংলাদেশ।
সাকিব বলেন, "আসলে ওটা তো কারো নিয়ন্ত্রণে নাই। আমরা এরকম কন্ডিশনে খেলে অভ্যস্ত আছি। কারণ আমাদের দেশে কন্ডিশন খুব একটা আলাদা না। মাঝেমাঝেই বৃষ্টি হয়। রোদের মধ্যেও খেলা হয়। আমরা মনে করি আমরা এটা সামাল দিতে পারবো।"
রবিবার থেকে দেরাদুনে শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৫ জুন দ্বিতীয় এবং ৭ জুন অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।