-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে আসে ৩০ রান। ১১৯ রানে ৫ উইকেট হারায় প্রোটিয়ারা। ষষ্ঠ উইকেটে ৭১ রানের জুটি গড়েন শোলোই ট্রাওন ও মেরিজেন কাপ। ট্রাওনকে শিকার করে এই জুটি ভাঙেন জাহানারা আলম। ৪০ বলে ৩৯ রান করেন ট্রাওন। সর্বোচ্চ ৪৫ বলে ৪২ রান করেন কাপ। এছাড়া ৫২ বলে ৪১ রান করেন লরা উলভার্ডট।
নির্ধারিত ৫০ ওভারে এক বল বাকি থাকতেই অল-আউট হয় দক্ষিণ আফ্রিকা। তারা সংগ্রহ করে ২০৭ রান। বাংলাদেশের পক্ষে ফারিহা তৃষ্ণা তিনটি এবং জাহানারা ও রিতু মনি দুইটি করে উইকেট নেন।
জবাব দিতে দুর্দান্ত শুরু করেন শামিমা সুলতানা ও শারমিন আক্তার। ২০ ওভারের ভেতরেই তারা তুলে ফেলেন ৬৯ রান। শামীমা বোল্ড হলে ভেঙে যায় তাদের উদ্বোধনী জুটি। এরপর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে ম্যাচের নিয়ন্ত্রণই হারিয়ে ফেলে বাংলাদেশ। শেষ পর্যন্ত বাঘিনীরা ম্যাচই হেরে বসে।
নির্ধারিত ৫০ ওভারের তিনটি বল বাকি থাকতে অল-আউট হয় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন শারমিন, খেলেন ৭৭টি বল। এছাড়া অধিনায়ক নিগার সুলতানা ৫৯ বলে ২৯ রান, রিতু মনি ৩৮ বলে ২৭ রান, শামীমা ৫০ বলে ২৭ রান ও রুমানা আহমেদ ৩২ বলে ২১ রান করেন। বাংলাদেশ অল-আউট হয় ১৭৫ রানে। ৩২ রানের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। চারটি উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন আয়াবঙ্গা খাকা।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা ২০৭/১০ (৪৯.৫ ওভার)
কাপ ৪২, উলভার্ডট ৪১, ট্রাওন ৩৯;
তৃষ্ণা ৩/৩৫, জাহানারা ২/২৮, রিতু ২/৩৬।
বাংলাদেশ ১৭৫/১০ (৪৯.৩ ওভার)
শারমিন ৩৪, নিগার ২৯, রিতু ২৭, শামীমা ২৭;
খাকা ৪/৩২।
দক্ষিণ আফ্রিকা ৩২ রানে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 