-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দাবিটা অবশ্য জানাচ্ছেন সাবেক ক্রিকেটাররা। পাকিস্তানের সঙ্গে তাদের ‘শত্রুতা’ এতই বেড়েছে যে বিশ্বকাপে দলটির বিপক্ষে ভারতের খেলা উচিত নয় বলে মন্তব্য করছেন একাধিক তারকা। দ্বিপাক্ষিক সিরিজে পরস্পরের বিরুদ্ধে দুই দলকে এখন অবশ্য মাঠে নামতে দেখা যায় না। ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখার সুযোগ হয় বিশ্বকাপের মত আসরগুলোতে।
আসন্ন বিশ্বকাপে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে, নকআউটের আগে। ভারত-পাকিস্তানের মুখোমুখি না হয়ে তাই উপায় নেই। তবে দেশটির সাবেক অনেক ক্রিকেটার ভারতকে ঐ ম্যাচ বয়কটের আহ্বান জানিয়েছেন। তাতে পাকিস্তান না খেলেই দুই পয়েন্ট পেয়ে গেলেও তাদের আপত্তি নেই।
এমন দাবির প্রেক্ষিতে পিসিবির মুখপাত্র ব্যাঙ্গ করে জানিয়েছিলেন ফাইনাল বা সেমিফাইনালের কথা। তখন যদি ভারত পাকিস্তানের মুখোমুখি হয় তাহলে কি ম্যাচ ছেড়ে দিবে? এবার ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর জানালেন, প্রয়োজনে পাকিস্তানের বিপক্ষে ফাইনাল ম্যাচ হলে সেটিও ছেড়ে দেওয়া উচিত ভারতের!
তিনি বলেন, ‘শর্তসাপেক্ষে কোনো নিষেধাজ্ঞা হতে পারে না। হয় আপনি পাকিস্তানের সঙ্গে সবকিছু বন্ধ করেন, না হয় সব খুলে দিন। পুলওয়ামাতে যা ঘটেছে, তা নিঃসন্দেহে মেনে নেয়ার মতো নয়। আমি জানি আইসিসির টুর্নামেন্টে পাকিস্তানকে বয়কট করা কঠিন হবে ভারতের জন্য। তবে তারা এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলা বন্ধ করতে পারে।’
গম্ভীর বিশ্বকাপের একটি ম্যাচ কিংবা দুটি পয়েন্টের চেয়ে দেশের বিষয়কেই প্রাধান্য দিচ্ছেন বেশি। তিনি বলেন, ‘দুই পয়েন্ট গুরুত্বপূর্ণ নয়। দেশ গুরুত্বপূর্ণ, নিহত ৪০ সেনা একটি ক্রিকেট ম্যাচের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি আমরা বিশ্বকাপের ফাইনালেও (তাদের পেয়ে) যাই, তবেও ম্যাচ ছেড়ে দেয়ার প্রস্তুতি রাখা উচিত। সমাজের কেউ কেউ বলছেন, খেলার সঙ্গে রাজনীতি জড়ানো উচিত নয়। কিন্তু একটি ক্রিকেট খেলার চেয়ে জওয়ানরা অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ।’