-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টুর্নামেন্টে অংশ নেয় চারটি দল।[/caption]
শুক্রবার (২ এপ্রিল) এক দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেন বিসিএসএ'র সদস্যরা। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের মাঠে ক্রিকেটীয় লড়াইয়ে নামা প্রতিটি দলে ছিলেন একজন করে ফ্র্যাঞ্চাইজি মালিক ও আইকন ক্রিকেটার। মহান স্বাধীনতা যুদ্ধে অবিস্মরণীয় অবদান রাখা চার জাতীয় নেতা মোহাম্মদ মনসুর আলী, তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম ও আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামানের নামে নামকরণ করা হয় চারটি দলের।
সুপার নকআউট পদ্ধতিতে চার দলের লড়াই শেষে ফাইনালে ওঠে তাজউদ্দিন আহমেদ একাদশ ও সৈয়দ নজরুল ইসলাম একাদশ। ফাইনালের লড়াকু ম্যাচে তাজউদ্দীন আহমেদ একাদশ ৩ রানে জয়লাভ করে।
প্রথমে ব্যাট করতে নেমে তাজউদ্দীন আহমেদ একাদশ ১৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন হাসান আহমেদ টুটুল। ২০ বলের মোকাবেলায় ২টি ছক্কা ও ৫ চারের মাধ্যমে ৪১ রান আসে তার ব্যাট থেকে।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে সৈয়দ নজরুল ইসলাম একাদশ ১৪ ওভারে ১৪৫ রান করতে সক্ষম হয়। রোমাঞ্চকর শেষ ওভারে প্রয়োজন ছিল ৮ রান। চ্যাম্পিয়ন দলের রাজ বাশারের দুর্দান্ত বোলিংয়ে ৩ রানের জয় তুলে নেয় তাজউদ্দীন উদ্দিন আহমেদ একাদশ।
৪২ রানের ৪ উইকেট শিকার করে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন শাকিল উদ্দিন। দারুণ বোলিং নৈপুণ্যে তিনি পেয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও।