-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এর পরই মূলত আলোচনায় আসে কিউরেটর তত্ত্ব। বিশেষ করে ঢাকা টেস্টের পর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম একটি ডিমেরিট পয়েন্ট পাওয়ার পর এই ইস্যুতে নড়েচড়ে বসে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। তখনই সিদ্ধান্ত হয় নতুন করে দুজন কিউরেটর নিয়োগের।
এরই ধারাবাহিকতায় সোমবার ঢাকায় এসে বিসিবির কাছে ইন্টার্ভিউ দিয়ে গেছেন এক ভারতীয় কিউরেটর। তার নাম প্রবীণ হিংনিকার। ৫১ বছর বয়সী এই কিউরেটর দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন নাগপুর ক্রিকেট একাডেমীর প্রধান কোচ হিসেবে। এরই সুবাদে বড় বড় ইভেন্ট কাভার করার অভিজ্ঞতাও রয়েছে তার।
প্রবীণের ইন্টার্ভিউ দেওয়ার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমরা বেশ কয়েকজন কিউরেটরের সঙ্গে কথা বলেছি। তার মধ্যে প্রবীণ একজন। তিনি ভারত থেকে এসেছেন ইন্টারভিউ দিতে।'
তবে ইন্টার্ভিউয়ের আগেই প্রবীণের নিয়োগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়ে বসেনি বিসিবি। জানা গেছে, দুজন কিউরেটর নিয়োগের জন্য বিসিবি যোগাযোগ করেছে বেশ কয়েকজন কিউরেটরের সঙ্গে। তাদের মধ্য থেকে বাছাই করে তবেই নির্ধারণ করা হবে দেশের ক্রিকেটের আগামী দুই কিউরেটরকে।
নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, 'আলাপ হোক, দেখি এরপর তার নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেবো। আসলে আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো।’
এদিকে নতুন কিউরেটর আসলেও বিতর্কিত পুরনো কিউরেটর গামিনিকে সরানোর কোনো পরিকল্পনা নেই বিসিবির। বরং প্রবীণ দায়িত্ব পেলে তাকে কাজ করতে হবে গামিনির পাশের আসনে বসেই। যদিও ক্রিকেট অঙ্গনে গুঞ্জন, বিসিবির অধীনে আর কাজ করতে আগ্রহী নন গামিনি নিজেই।