-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বিসিসিআইয়ের অনুরোধে নির্ধারিত সময়ের কিছুটা আগে শুরু হবে সিপিএল। ছবি : এএফপি[/caption]
সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শুরু হবে আইপিএলের অসমাপ্ত পর্ব। এ সময় সিপিএলের কারণে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দেয়। বিসিসিআই তাই ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে অনুরোধ করেছিল, সিপিএলের সূচি যেন কিঞ্চিৎ এগিয়ে আনা হয়, অন্তত এক সপ্তাহ।
সেই অনুরোধ রেখে সিপিএলের সূচি কিছুটা এগিয়ে আনা হচ্ছে। পূর্ণাঙ্গ নতুন সূচি এখনও প্রকাশ করা না হলেও সিপিএলের প্রধান নির্বাহী রিকি স্কেরিট জানিয়েছেন, সূচি পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে এবং বিসিসিআইয়ে অবহিতও করা হয়েছে।
তিনি আরও বলেন, 'সিপিএল থেকে যাতে আইপিএলে নির্বিঘ্নে কোনো বাধাবিপত্তি ছাড়াই ক্রিকেটাররা অংশগ্রহণ করতে পারেন, সেই বিষয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সবরকম প্রচেষ্টা করছে। দুই টুর্নামেন্টের মধ্যে যাতে কোনোরকম সংঘর্ষ না ঘটে সেই বিষয় সুনিশ্চিত করতে আমরা কাজ চালিয়ে যাব।’
এই বক্তব্য দেওয়ার আগে বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহর সাথে দীর্ঘ আলোচনা হয়েছে স্কেরিটের। সফল সেই আলোচনার পর সূচি বদলানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
পূর্বপরিকল্পিত সূচি অনুযায়ী আগামী ২৫ আগস্ট থেকে সিপিএল শুরুর কথা ছিল, যা শেষ হত ১৫ সেপ্টেম্বর। অন্যদিকে ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএলের অবশিষ্ট অংশ শুরুর কথা রয়েছে।