-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
চলতি বছর অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্ব আসর। যার কারণে আসন্ন আইপিএলকে নিজেদের প্রস্তুতির সেরা মঞ্চ হিসেবে দেখছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মাস দেড়েক পর অর্থাৎ মার্চের ২৯ তারিখ শুরু হওয়ার কথা আছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সেরা এই টুর্নামেন্ট। তবে নির্ধারিত দিনে আইপিএল শুরু হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
মূলত জটলটা সৃষ্টি হয়েছে বিসিসিআই এবং আইসিসির মধ্যে। কারণ ওই একই দিনে দুবাইয়ে বৈঠকের দিন ঠিক করে রেখেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। যেখানে অন্যান্য ক্রিকেট বোর্ডের মতই ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তাদেরও উপস্থিত থাকতেই হবে। একই সাথে বিসিসিআইয়ের সে সকল শীর্ষ কর্তাদের অনুপস্থিতিতে আইপিএলের উদ্বোধন করা আবার সম্ভব নয়।
যার কারণে আইসিসির কাছে প্রস্তাব রেখেছিল বিসিসিআই। গোটা বিষয়টি আমলে নিয়ে একদিন আগে অথবা একদিন পরে বৈঠকের তারিখ নির্ধারণ করার জন্য। তবে ভারতীয়দের এমন প্রস্তাবে সাড়া দেয়নি আইসিসি। পূর্বের নির্ধারিত দিনেই সভা আয়োজনের কথা জানিয়েছে তারা। ফলে ২৯ মার্চ আইপিএলের উদ্বোধন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
এখানে অবশ্য নিজেদের ভুলের কথা স্বীকার করে নিয়েছে বিসিসিআই। কারণ আইসিসির বৈঠকের দিনক্ষণ অনেক আগেই জানিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট বোর্ডগুলাকে। তা জানার পরেই নিজেদের টুর্নামেন্ট সূচি প্রকাশ করেছে আইপিএল আয়োজক কমিটি।
এ প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘বিসিসিআই সরকারিভাবে এই বৈঠকের সূচি বদলের জন্য অনুরোধ করেছিল। তবে আইসিসি তা মানতে নারাজ। গত বছরের আগস্টে আইসিসির পক্ষ থেকে প্রতিনিধি দেশগুলোকে জানিয়ে দেওয়া হয়েছিল। সমস্ত ধরণের যাতায়াত, থাকার ব্যবস্থা, বৈঠকের স্থান সব আগে থেকে ঠিক হয়ে গিয়েছে।’
‘আইসিসির সমস্ত বৈঠকের দিনক্ষণ আগে থেকেই জানানো থাকে। আইসিসির পরবর্তী বার্ষিক সভা চলতি বছর কেপটাউনে, ১৭ ও ১৮ জুলাই অনুষ্ঠিত হবে। সে কথাও গত বছরের আগস্টে জানানো হয়েছে।’ সাথে আরও জানান তিনি।