-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

পিসিবি সভাপতি এহসান মানি ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। ফাইল ছবি[/caption]
আগামী ৬ আগস্ট থেকে শুরু হবে কাশ্মীর প্রিমিয়ার লিগ। এই টুর্নামেন্টে খেলার জন্য নাম লিখিয়েছেন বেশ কয়েকজন সাবেক বিদেশি তারকা। সাবেক তারকাদের কার্যক্রমে বোর্ডের হস্তক্ষেপের সুযোগ নেই।
তবে বিসিসিআই বিদেশি ক্রিকেটারদের বোর্ডে হুমকি পাঠিয়েছে, কাশ্মীর প্রিমিয়ার লিগে অংশ নিলে ভারতে ঐ ক্রিকেটারদের নিষিদ্ধ করা হবে; তারা ভারতে প্রবেশ করতে পারবেন না এবং ভারতের ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কাজে অংশ নিতে পারবেন না।
বিষয়টি প্রচার হওয়ার পর ক্রিকেট দুনিয়া জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এবার খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ড মুখ খুলেছে। বিসিসিআই আন্তর্জাতিক ক্রিকেটের শিষ্টাচার ক্ষুণ্ণ করেছে বলে দাবি করেছে সংস্থাটি।
পিসিবি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, 'বিসিসিআই ক্রিকেটের মান ক্ষুণ্ণ করেছে। তাদের এমন আচরণ অগ্রহণযোগ্য এবং তা ক্রিকেটীয় স্পিরিটের বিরুদ্ধাচরণ। এমন বিপজ্জনক অবস্থান সহ্য করা যায় না, এড়িয়ে চলা যায় না।'
পিসিবি বিষয়টি নিয়ে আইসিসির কাছে নালিশ করার হুঁশিয়ারি দিয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, 'পিসিবি এই বিষয়টি আইসিসির যথাযথ ফোরামে উত্থাপন করবে এবং আইসিসির অংশ হিসেবে যেসব ব্যবস্থা গ্রহণ করা যায় তার আশ্রয় নেবে।'