-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও ক্ষমতাসীন বিজেপি নেতা বাবুল সুপ্রিয়র চোখে বিহারিই খলনায়ক, কারণ তিনি দলকে জেতানোর চেষ্টা করেননি। তার দাবি, বিহারি আরেকটু চেষ্টা করলে ভারতকে জেতাতে পারতেন। তা করেননি বলে আখ্যায়িত করেছেন 'ক্রিকেটের খুনি' হিসেবে।
পঞ্চম দিন ১০০ বলে ৬ রান ছিল বিহারির। শেষপর্যন্ত ড্র নিশ্চিত করে ২৩ রানে অপরাজিত থাকেন, মোকাবেলা করেছেন ১৬১ বল। ১০৯ বলে বিহারির রান ছিল ৭। সেটি উল্লেখ করে টুইটারে বাবুল বলেন, '১০৯ বল খেলে ৭ রান! এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হনুমা বিহারী ভারতের ঐতিহাসিক জয়ের সম্ভাবনাকেই শেষ করে দেয়নি, ক্রিকেটকেও খুন করেছে। ক্ষীণ সম্ভাবনা থাকলেও জেতার চেষ্টা না করাটা অপরাধ।' সাথে অবশ্য এও লেখেছেন, 'আমি জানি আমি ক্রিকেট সম্পর্কে কিছুই জানি না।'
অযৌক্তিক এই পোস্ট টুইট করার পর ভক্তদের রোষানলে পড়েন বাবুল। আরেক টুইট বার্তায়ও নিজের পক্ষেই সাফাই গেয়েছেন তিনি। দ্বিতীয় টুইটে বিজেপি নেতা বলেন, 'সে যদি শুধু উইকেটে টিকে থেকে খারাপ বলগুলিকেই বাউন্ডারিতে পাঠানোর চেষ্টা করত, তাহলেও ভারতের জেতার সম্ভাবনা থাকত। কারণ পান্ট এত ভালো খেলবে আমরা কেউ আশা করিনি। আমি আবারও বলছি, উইকেটে সেট হয়ে যাওয়ায় বিহারি শুধু খারাপ বলগুলি মারার চেষ্টা করতে পারত।'