-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এম. চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচ পেল এক ডিমেরিট পয়েন্ট[/caption]
গত ১২ মার্চ থেকে শুরু হয়েছিল ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের দ্বিতীয় ম্যাচটি। গোলাপি বলের এই টেস্ট ম্যাচ শেষ হয়ে যায় তিন দিনেই। তৃতীয় দিনেই ২৩৮ রানের বিশাল ব্যবধানে ম্যাচ হারে শ্রীলঙ্কা। ফলে সিরিজেও ধবলধোলাই হয় সফরকারীরা। সিরিজটি অনেকটা একপেশেই ছিল, যেখানে ভারতের ছিল একচ্ছত্র আধিপত্য।
বেঙ্গালুরুর ম্যাচটিতে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ভারত সংগ্রহ করেছিল ২৫২ রান। জবাবে শ্রীলঙ্কা অল-আউট হয় ১০৯ রানে। দ্বিতীয় ইনিংসে ভারত ৯ উইকেটে ৩০৩ রান নিয়ে ইনিংস ঘোষণা করে। ৪৩৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা অল-আউট হয় ২০৮ রানে।
এই ম্যাচের পিচকে গড়পড়তার মানের চেয়েও কম মানের পিচ বলে আখ্যা দিয়েছেন উক্ত ম্যাচের কর্তব্যরত আইসিসির এলিট ক্লাবের ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ। পিচ সম্পর্কে তিনি বলেন, "প্রথম দিনে এই পিচ সহজেই অনেক বেশি রান দিয়েছে। যদিও সময়ের সাথেসাথে তা উন্নতি হয়েছে কিন্তু ব্যাট-বলে সমতা রেখে লড়াইয়ের মতো পিচ এটি ছিল না।"
[caption id="attachment_195319" align="aligncenter" width="700"]
বেঙ্গালুরুর পিচকে 'গড়পড়তার চেয়েও কম' আখ্যা আইসিসির[/caption]
উল্লেখ্য, আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো পিচ গড়পড়তার চেয়েও কম মান আখ্যা পেলে সেই স্টেডিয়ামের নামের পাশে যোগ হবে একটি ডিমেরিট পয়েন্ট। ফলে এম.চিন্নাস্বামী স্টেডিয়ামের নামের পাশে যোগ হলো এক ডিমেরিট পয়েন্ট। এছাড়াও কোনো পিচ খুব খারাপ আখ্যা পেলে সেটি তিন ডিমেরিট পয়েন্ট ও খেলার অনুপযোগী হলে পাঁচ ডিমেরিট পয়েন্ট পাবে।