-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

নতুন চুক্তিতে কমতে পারে লাকমলের মতো সিনিয়র ক্রিকেটারের বেতন। ছবিঃ শ্রীলঙ্কা ক্রিকেট[/caption]
বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের মতের অমিল হওয়া খুবই স্বাভাবিক একটি ব্যাপার। অতীতেও এমন দৃশ্য দেখা গিয়েছে। কুমার সাঙ্গাকারা, মাহেলা, দিলশানদের বিদায়ের পর লঙ্কান ক্রিকেট যে এখনো আগের মতো ঘুরে দাঁড়াতে পারেনি। বোর্ডও চেষ্টার কমতি রাখছে না। এবার সেই বোর্ডের সঙ্গেই ক্রিকেটারদের দ্বন্দ্বের আভাস পাওয়া যাচ্ছে।
আর সেই দ্বন্দ্বের শুরু ক্রিকেটারদের বেতন নিয়েই। গত জানুয়ারি থেকেই বোর্ডের সঙ্গে চুক্তিতে নেই শ্রীলঙ্কান ক্রিকেটাররা। এতদিন চুক্তির বাইরে থেকেই খেলেছে ক্রিকেটাররা। শ্রীলঙ্কার দৈনিক ‘দ্য আইল্যান্ড’ একটি প্রতিবেদনে প্রকাশ করেছে বোর্ড যে নতুন চুক্তির প্রজ্ঞাপন নিয়ে এসেছে সেটিতে সই করতে রাজি হননি অধিকাংশ ক্রিকেটাররা।
তার মূল কারণ আগের চুক্তির চেয়ে বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আগের চুক্তিতে প্রথম শ্রেণির ক্রিকেটাররা যেখানে বেতন পেতেন ১ লাখ ৩০ হাজার ডলার সেখানে নতুন চুক্তি অনুযায়ী সেটি কমে আসতে পারে ৪৫ হাজার ডলার কিংবা তারও কম। যে কারণে নতুন চুক্তিতে সই করতে সম্মতি জানায়নি ক্রিকেটাররা।
এছাড়াও অতীতে সিনিয়রিটি ভাত পেতেন ক্রিকেটাররা। নতুন চুক্তি নেই সেটি। ফলে এটিও নিয়েও অসন্তুষ্টি প্রকাশ করেছে ক্রিকেটাররা। অতীতে ২০ টেস্টের বেশি ম্যাচ খেলা ক্রিকেটার অতিরিক্ত ভাতা পেতেন ৫০০ ডলার। ৪০ টেস্ট খেলা ক্রিকেটারের ম্যাচ প্রতি পেতেন ৭৫০ ডলার। ৬০ টেস্ট খেলা এমন ক্রিকেটার পেতেন ১০০০ হাজার ডলার এবং ৮০ টেস্টের বেশি খেলা ক্রিকেটার ম্যাচ প্রতি অতিরিক্ত ভাতা পেতেন ২০০০ হাজার ডলার।
নতুন অনুযায়ী আর্থিক দিয়ে ক্ষতির মুখে পড়তে পারেন যেকোন এক ফরম্যাটে খেলা ক্রিকেটাররা। লাকমলের মতো ৬০ টেস্টের বেশি খেলা অভিজ্ঞ ক্রিকেটারের বেতন দাঁড়াবে ৪৫ হাজার ডলারে।
দ্য আইল্যান্ড প্রতিবেদনে আরও প্রকাশ করেছে লঙ্কান বোর্ডের এটি বাস্তবায়ন হলেও লঙ্কান ক্রিকেটাররা ঝুঁকতে পারেন ইংলিশ কাউন্টিতে। যেখানে প্রতি আসরের জন্য ক্রিকেটাররা পেতে পারেন ১ লাখা ব্রিটিশ পাউন্ড। ইতোমধ্যে ক্রিকেটাররা নিজেদের আইনজীবীর সঙ্গেও এটি নিয়ে আলোচনা করছে বলে জানায় দ্য আইল্যান্ড।
এদিকে নতুন চুক্তির বিষয়ে ক্রিকেটারদের সঙ্গে আলাপ করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পরিচালক টম মুডি। নাম প্রকাশ না করার শর্তে এক ক্রিকেটার জানান, এই ইস্যুতে অনেক প্রশ্নের উত্তর দিতে পারেননি মুডি। তারা ভেবেই নিচ্ছেন বেতনের নতুন মডেলটি মুডির সিদ্ধান্তে হয়নি।
তাহলে এটির পেছনে কে রয়েছেন? দ্য আইল্যান্ড নিজেদের প্রতিবেদনে ওই ব্যক্তির নাম না প্রকাশ করলেও জানিয়েছে নতুন এই চুক্তির বিষয়ে মাস্টারমাইন্ড লঙ্কান দলের সাবেক অধিনায়ক।




