-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

তবে এবার আইসিসির নিয়ম মেনেই সেই অদ্ভুত পথে হেঁটেছেন সাবেক কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ব্যাটিংয়ের সুবিধার জন্য তিনি ব্যাটে লাগিয়েছেন বেসবলের হাতল!
মঙ্গলবার বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তোলেন ব্রিসবেন হিটসের হয়ে খেলা এই ক্রিকেটার। তার ৩০ বলে করা ৬১ রানের ইনিংসে দল জয় পেয়েছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে। ঐ ইনিংসে ব্যাট করার সময়ই দেখা যায়, ম্যাককালামের ব্যাটের হাতলের একদম মাথায় বেসবলের ব্যাটের মতো গোলাকার গ্রিপ।
পরবর্তীতে জানা যায়, বড় শট হাঁকানোর সময় ব্যাট যাতে হাত থেকে ফসকে না যায় এজন্যই এই গ্রিপ ব্যবহার করছেন ম্যাককালাম। ছক্কা হাঁকাতে গিয়ে ব্যাটসম্যানের হাত থেকে ব্যাট ফসকে যাওয়া নতুন কিছু নয়। এতে যেমনি উইকেট পতনের ভয় থাকে তেমনি থাকে আঘাত পাওয়ার ঝুঁকিও। আর সেই ঝামেলা বা শঙ্কা থেকে রেহাই পেতেই ম্যাককালামের এমন অদ্ভুত সিদ্ধান্ত।
এ প্রসঙ্গে ম্যাচ শেষে জিজ্ঞেস করা হলে ব্রেন্ডন ম্যাককালাম বলেন, ‘এটা না থাকলে স্লগের সময় ব্যাট হাত ফসকে যায়। অনেকটাই বেসবল গ্রিপের মতো।’
ক্রিকেট ব্যাটের হাতল মূলত সমান প্রস্থ বিশিষ্ট বেলনাকার হয়ে থাকে। যার কারণে জোরে শট খেলার সময় ব্যাট হাতের গ্লাভস থেকে পিছলে বেরিয়ে যাওয়ার ঝুঁকি থাকে। ম্যাককালামের মতো গোলাকার গ্রিপ ব্যাটকে আটকে রাখবে হাতের মধ্যে। তাতে হয়ত আরও জোরালো হবে শট! ব্যাপারটি জনপ্রিয় হয়ে সব ব্যাটসম্যানের হাতে-হাতে পৌঁছে যায় কিনা, বোলাররা এখন সেই দুশ্চিন্তা করতেই পারেন!