-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দেশের ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক ব্যাটসম্যান শাহরিয়ার নাফীসের মতে, দেশের ক্রিকেটের অভিভাবক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপেশাদারিত্ব ও দূর্বল কাঠামোর সুযোগ নিয়েই দায়িত্ব ছেড়েছেন চান্ডিকা হাথুরুসিংহে। সেই সাথে হুট করে প্রধান কোচের অনুপস্থিতি দল ও টিম ম্যানেজমেন্টকে ভারসাম্যহীন করে ফেলেছে বলেও অভিমত তার।
সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনকে নাফীস বলেন, 'হাথুরুসিংহের চলে যাওয়াটা খুব আকস্মিক হয়ে যাওয়ার কারণে হয়ত আমরা ম্যানেজমেন্টের পার্ট থেকে একটু ভারসাম্যহীন অবস্থায় আছি।'
নাফীসের কথার পেছনে শক্ত যুক্তি হয়ে কাজ করছে বাংলাদেশের কোচ থাকাকালে হাথুরুসিংহের অযাচিত প্রভাব খাটানো। দেশের ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো হাথুরুসিংহেকে নির্বাচকের ক্ষমতা অর্পণ করে বিসিবি। এর জের ধরে সিদ্ধান্তের বিরোধিতায় প্রধান নির্বাচকের পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ।
ফারুক আহমেদের পদত্যাগের পরও টনক নড়েনি বিসিবির। বরং সময় যত গড়িয়েছে, হাথুরুসিংহের ক্ষমতার ব্যবহার ততই বেড়েছে। দায়িত্ব পালনের শেষদিকে সিনিয়র ক্রিকেটারদের ব্যাপারেও নাক গলিয়ে সমর্থক ও গণমাধ্যমের রোষানলে পড়েন হাই প্রোফাইল কোচ হাথুরুসিংহে।
এদিকে বাংলাদেশ থেকে কোচিং করিয়ে গিয়ে শ্রীলঙ্কার দায়িত্ব নেওয়া হাথুরুসিংহে লঙ্কান দলের হয়ে পেয়েছেন সাম্প্রতিককালে দলটির সেরা সফলতা। আর এর পেছনে তার বাংলাদেশ সম্পর্কিত অভিজ্ঞতার প্রভাব রয়েছে বলে ধারণা শাহরিয়ার নাফীসসহ অন্য সকলের।
এ নিয়ে অবশ্য সন্দেহ থাকাও অনুচিত! বাংলাদেশ ও শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক সিরিজ চলাকালে হাথুরুসিংহে নিজেও যে স্বীকার করেছিলেন, পুরনো শিষ্যদের নাড়িনক্ষত্র সম্পর্কে জ্ঞাত থাকাই শাপেবর হয়েছে তার জন্য!