-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

৬৮ রানের ইনিংস খেলেন শর্ট। ছবিঃ আইসিসি[/caption]
টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সংযুক্ত আরব আমিরাত। শুরুতেই ধাক্কা খায় তারা। নাথান কোল্টার-নাইলের বলে ইনিংসের প্রথম ওভারেই ফিরে যান ওপেনার আশফাক আহমেদ। রানেরক হাতা খোলার আগেই সংযুক্ত আরব আমিরাত তাদের প্রথম উইকেট হারায়। পরের ওভারে আঘাত হানেন বিলি স্টেনলেক। স্টেনলেকের বলে বোল্ড হন অধিনায়ক রোহান মুস্তাফা।
০ রানে দুই উইকেট হারাইয়ে শুরুতেই খাদের কিনারায় চলে যায় সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় উইকেটে চিরাগ সুরি ও রমিজ শাহজাদ মিলে করেন ১৭ রান। চিরাগ সুরিকে ফিরিয়ে দেন বিলি স্টেনলেক। চতুর্থ উইকেটে শাইমান আনোয়ার এবং রমিজ শাহজাদ প্রতিরোধ গড়েন। ৫৩ রানের জুটি গড়েন দুজন। তবে রানের গতি ছিল অজি বোলারদের নিয়ন্ত্রণে। দলীয় ৭০ রানের মাথায় কোল্টার-নাইলের দ্বিতীয় শিকারে পরিনত হন রমিজ শাহজাদ। ৩৩ বলে ২২ রান করেন তিনি।
অর্ধশতকের দিকে এগিয়ে গেলেও অর্ধশতকের স্বাদ পাননি শাইমান আনোয়ার। অ্যান্ড্রু টাইয়ের বলে বোল্ড হন ৪১ রান করে। তার ৪৪ বলে ৪১ রানের ইনিংসে ছিল ৩ চার আর ২ ছয়।
গুলাম শাব্বিরকে নিয়ে হাল ধরেন মোহাম্মদ নাভিদ। ঝড়ো ইনিংস খেলেন নাভিদ। ২ চার ও ২ ছয় মারা নাভিদ করেন ১৩ বলে ২৭ রান। শেষ বলে রান আউট হওয়া শাব্বির করেন ৭ বলে ৮। ১১৭ রানের ছোট্ট পুঁজি পায় সংযুক্ত আরব আমিরাত।
জবাব দিতে নেমে শুরুতে অস্ট্রেলিয়াও বিপাকে পড়ে। দ্বিতীয় ওভারে আমির হায়াতের শিকার হয়ে ফিরে যান অ্যারন ফিঞ্চ (১)। ক্রিস লিন চারটি চার মেরে বড় ইনিংসের ইঙ্গিত দিলেও ফিরে যান ১৩ বলে ২০ রান করে। তার উইকেটটিও নেন আমির।
গ্লেন ম্যাক্সওয়েলকে সাথে নিয়ে ৪৩ রান যোগ করেন ওপেনার ডি'আরসি শর্ট। তাদের জুটি ভাঙেন ইমরান হায়দার। ১৮ রান করে ফিরেন ম্যাক্সওয়েল। এরপর বেন ম্যাকডারমটকে নিয়ে বাকি কাজ সারেন শর্ট। অর্ধশতক তুলে নেন তিনি। অপরাজিত থাকেন ৬৮ রান করে। তার ইনিংসে ছিল ৮ চার।
সংক্ষিপ্ত স্কোরঃ সংযুক্ত আরব আমিরাত ১১৭/৬, ২০ ওভার
শাইমান ৪১, নাভিদ ২৭*, রমিজ ২২
স্টেনলেক ২/২০, কোল্টার-নাইল ২/২০
অস্ট্রেলিয়া ১১১৯/৩, ১৬.১ ওভার
শর্ট ৬৮*, লিন ২০, ম্যাক্সওয়েল ১৮
আমির ২/২৬, ইমরান ১/১৬