-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ছক্কা হাঁকিয়ে অর্ধশতক পূরণ করেন স্যাম কারান। ©এএফপি[/caption]
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে ব্যর্থ হন ব্যাটসম্যানরা। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের শিকার হয় ইংল্যান্ড। তৃতীয় ওভারেই জাসপ্রিত বুমরাহর বলে এলবিডব্লিউ হন কিটন জেনিংস। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন জেনিংস। বেশিক্ষণ টিকেননি অধিনায়ক জো রুটও (৪)। দলীয় ১৫ রানের মাথায় ফিরে যান ইশান্ত শর্মার বলে। এক অঙ্কের ঘরে বিদায় নিয়েছেন জনি বেয়ারস্টো। ৬ রান করে বুমরাহর দ্বিতীয় শিকার হন জনি বেয়ারস্টো।
প্রথম চার ব্যাটসম্যানের মাঝে সবচেয়ে বেশি টিকেছিলেন অ্যালেস্টার কুক। তিনি করেছেন ১৭। দলীয় ৩৬ রানের মাথায় হার্দিক পান্ডিয়ার বলে অ্যালেস্টার কুক ক্যাচ তুলে দেন বিরাট কোহলির হাতে। এরপর ৩৩ রান যোগ করেন জস বাটলার এবং বেন স্টোকস। ২৪ বলে ২১ রান করে দলীয় ৬৯ রানের সময় মোহাম্মদ শামির শিকার হন জস বাটলার। এরপর স্টোকসকেও ফেরান শামি। ২৩ রান করে এলবিডব্লিউ হন স্টোকস।
৮৬ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপাকে ছিল ইংল্যান্ড। দলীয় সংগ্রহ একশ' পার হবে কিনা তা নিয়ে ছিল শঙ্কা। সপ্তম উইকেটে দলকে বিব্রতকর স্কোরের হাত থেকে রক্ষা করেন স্যাম কারান ও মঈন আলি। ৮১ রানের জুটি গড়েন দুজন। তাদের জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ে ইংল্যান্ড। টপ অর্ডারের সবাই যখন ব্যর্থ তখন আটে নামা স্যাম কারান তুলে নেন অর্ধশতক। অন্য প্রান্তে কারানকে সঙ্গ দেন মঈন আলি। অর্ধশতক থেকে ১০ রান দূরে থেকে মঈন আলি ফিরেন রবিচন্দ্রন অশ্বিনের বলে। দলীয় ১৬৭ রানের মাথায় ভাঙে এ জুটি।
আদিল রশিদ ব্যর্থ হন স্যাম কারানকে সঙ্গ দিতে। ১৭৭ রানের মাথায় আদিল রশিদকে এলবিডব্লিউ করেন ইশান্ত শর্মা। ৬ রান করেন আদিল রশিদ। নবম উইকেটে আবারো প্রতিরোধ গড়ার চেষ্টা চালায় ইংল্যান্ড। এবার লড়াইয়ে স্যাম কারানের সঙ্গী হন স্টুয়ার্ট ব্রড। নবম উইকেট জুটিতে ৬৩ রান সংগ্রহ করে ইংল্যান্ড। এ জুটির সুবাদে দুইশ' রানের চৌকাঠ পার করে স্বাগতিকরা। যেখানে একশ' রান নিয়ে ছিল সংশয়, সেখানে দলকে লজ্জার হাত থেকে বাঁচিয়ে লড়াকু পুঁজি এনে দেওয়ার চেষ্টা চালান স্যাম কারান।
৩১ বলে ১৭ রান করে জাসপ্রিত বুমরাহর বলে আউট হন স্টুয়ার্ট ব্রড। এরপর রবিচন্দ্রন অশ্বিনের বলে বোল্ড হয়ে বিদায় নেন স্যাম কারান। স্যাম কারানের বিদায়ে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। ২৪৬ রান করতে সক্ষম হয় তারা। ১৩৬ বল মোকাবেলা করে ৭৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন স্যাম কারান। তার ইনিংসে ছিল আটটি চার ও একটি ছয়।
ভারতের হয়ে সব বোলারই ছিলেন দুর্দান্ত। তিনটি উইকেট শিকার করে দলের সেরা বোলার জাসপ্রিত বুমরাহ। দুইটি করে উইকেট লাভ করেছেন ইশান্ট শর্মা, মোয়ামদ শামি এবং রবিচন্দ্রন অশ্বিন। বাকি এক উইকেট গিয়েছে হার্দিক পান্ডিয়ার ঝুলিতে।
জবাব দিতে নেমে প্রথম দিনে চার ওভার ব্যাটিং করার সুযোগ পায় ভারত। সাবধানী ব্যাটিং করে নিরাপদেই চার ওভার কাটিয়ে দেন দুই ওপেনার শিখর ধাওয়ান এবং লোকেশ রাহুল। চার ওভারে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ১৯। শিখর ধাওয়ান ৮ বলে ৩ এবং লোকেশ রাহুল ১৬ বলে ১১ রান করে অপরাজিত আছেন। ২২৭ রানে পিছিয়ে আছে ভারত।
সংক্ষিপ্ত স্কোরঃ প্রথম দিনশেষে,
ইংল্যান্ড (প্রথম ইনিংস) ২৪৬/১০, ৭৬.৪ ওভার
স্যাম কারান ৭৮, মঈন ৪০, স্টোকস ২৩
বুমরাহ ৩/৪৬, ইশান্ত ২/২৬, অশ্বিন ২/৪০
ভারত (প্রথম ইনিংস) ১৯/০, ৪ ওভার
রাহুল ১১*, ধাওয়ান ৩*
অ্যান্ডারসন ০/৩, ব্রড ০/১২





