-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ইয়াসিরের মতে, বোলাররাই ঢাকার ইঞ্জিন। তিনি বলেন, 'তারাই দলের ইঞ্জিন সত্যি বলতে। বোলাররাই আমাদের প্রত্যেকটা গেম... এমনকি ক্রিকেটে বেশিরভাগ খেলাই বোলাররাই জেতায়। তাদের যতটা যত্ন নেওয়া দরকার তার চেয়ে বেশিই করা হয়। কারণ তারাই আমাদের ম্যাচ জেতাচ্ছে। প্রথম ৩-৪টা জয় তাদের জন্যই এসেছে।'
তরুণ ও তুলনামূলক কম অভিজ্ঞ বোলারদের প্রাধান্য দিয়ে বোলিং ইউনিট সাজানো ঢাকার টপ অর্ডারও আছে ফর্মে। যদিও এলিমিনেটরে টপ অর্ডাররা ভালো করতে না পারায় চাপে পড়ে যায় দল। টপ অর্ডার পরের ম্যাচে ভালো করবে- এমন প্রত্যাশার পাশাপাশি নিজের ছন্দ ধরে রাখারও প্রত্যয় ইয়াসিরের।
তিনি বলেন, 'টপ অর্ডাররা গত ম্যাচে রান করেছে, এই ম্যাচে ক্লিক করতে পারেনি। ইনশাআল্লাহ্ আগামীকাল ভালো খেলবে। সবসময় বিশ্বাস ছিল আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াব। অনেক ভালো দল আমরা। দলের প্রত্যেকের উপর প্রত্যেকের বিশ্বাস ছিল। কাল ম্যাচ আছে, চেষ্টা করব এই ধারাবাহিকতা যতটা বজায় রাখা যায় এবং দলকে জেতান যায়।'
৪৩ বল মোকাবেলায় ৫৪ রানের ইনিংস। চার হাঁকিয়েছেন ৪টি, ছক্কা মাত্র ১টি। ইয়াসির মুখেও জানালেন, উইকেট ব্যাটিংয়ের জন্য এত সহজ ছিল না, 'যখন ব্যাট করতে আসি তখন উইকেট ব্যাটিংয়ের জন্য সহজ ছিল না। আমার সৌভাগ্য যে মুশফিক ভাই তখন ক্রিজে ছিল। আমি ভাবছিলাম, উইকেটে টিকে থাকতে পারলে রান বের করতে পারব, দেড়শ রান ভালো সংগ্রহ হবে। দ্রুত উইকেট পড়ে যাওয়ায় আমরা চাপে পড়ে গিয়েছিলাম। উইকেট খুব ভালো ছিল না। তবে এটাই ভাবছিলাম, অনেকক্ষণ উইকেটে থাকলে, ২০ ওভার পর্যন্ত খেলতে পারলে দলীয় স্কোর ১৬০ এ নিতে পারব।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 