-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

প্রধান কোচের সাথে যোশি[/caption]
অস্ট্রেলিয়ান লেগ স্পিনার ম্যাগগিল এ মুহুর্তে আসতে রাজি না হওয়াতেই সুনিল যোশি এর দিকে নজর দিয়েছেন বিসিবি কর্তাব্যাক্তিরা। মঙ্গলবার সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান এবং প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে সভায় বসেন যোশি। সভা শেষে নেমে পড়েন মাঠে, স্পিন বোলিং নিয়ে মূল্যবান পরামর্শ দেন সাকিব-মিরাজ-তাইজুলদের।
বাংলা ট্রিবিউনকে দেয়া এক সাক্ষাৎকারে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, "তার সঙ্গে আমরা দীর্ঘ মেয়াদি চুক্তিতে যাইনি। তার উপস্থিতিতে আমাদের স্পিনাররা উপকৃত হলে দীর্ঘ মেয়াদে চুক্তি করা হবে।" মাত্র দুই মাসের চুক্তির ব্যাখ্যা দেন তিনি।
গত এক বছর ধরেই স্পিন কোচের পদ শূন্য পরে আছে বিসিবির। অনিল কুম্বলে এর সাহায্য নিলেই আসে যোশির নাম। লংকা সফরে কাজ করার কথা থাকলেও বনিবনা না হওয়ায় আর কাজ করা হয় নি সাকিব, তাইজুলদের সাথে। হায়দ্রাবাদ টেস্টের সময় যোশির সাথে কথা বলেন আকরাম খান।
২০১২ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া যোশি ভারতের রাজ্য দল জম্মু ও কাশ্মিরের কোচ ছিলেন। কিছু দিন ওমানের স্পিন কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।
১৫ টেস্টে ৪১ এবং ৬৯ ওয়ানডেতে ৬৯টি উইকেট নেওয়া যোশির ব্যাটিংয়েও পাকা ছিল হাত। ২০০০ সালের নভেম্বরে বাংলাদেশের অভিষেক টেস্টে ৮ উইকেট শিকারের পাশাপাশি ৯২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ভারতের জয়ে বড় অবদান রেখেছিলেন তিনি।