-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

চার রানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ[/caption]
মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। উদ্বোধনী জুটিতে ২৯ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। নবম ওভারে এই জুটি ভাঙেন জাহানারা আলম। ১৩তম ও ১৫তম ওভারে টানা দুইটি উইকেট শিকার করেন নাহিদা আক্তার। ১৬তম ওভারে সালমা খাতুন একটি উইকেট পেলে ওয়েস্ট ইন্ডিজ ৪৮ রানে চার উইকেট হারিয়ে ফেলে।
অল্প সময়ের ব্যবধানে চারটি উইকেট হারিয়ে ফেলার পর ওয়েস্ট ইন্ডিজের রান তোলার গতি কমে যায়। পরের প্রায় ১৩ ওভারে মাত্র ১২ রান সংগ্রহ করে ক্যারিবিয়ানরা। ২৮তম ওভারে চেডিন নেশনকে রান-আউট করেন ফারজানা হক। আবারও উইকেট হারানো শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ৭০ রানের ভেতর হারিয়ে ফেলে সাতটি উইকেট।
অষ্টম উইকেটে ৩২ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ তিন অঙ্ক পার করান অ্যাফি ফ্লেচার ও শেমাইন ক্যাম্পবেল। নবম উইকেটে কারিশ্মা রামহারাককে নিয়ে আরও ৩৬ রান যোগ করেন ক্যাম্পবেল। অর্ধশতক হাঁকিয়ে ক্যাম্পবেল অপরাজিত থাকেন। ১০৭টি বল মোকাবেলা করে তিনি সংগ্রহ করেন ৫৩ রান।
নির্ধারিত ৫০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করে মাত্র ১৪০ রান, হারায় নয়টি উইকেট। বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার ও সালমা খাতুন দুইটি করে এবং জাহানারা আলম, রুমানা আহমেদ ও রিতু মণি একটি করে উইকেট নেন।
[caption id="attachment_195032" align="aligncenter" width="700"]
বল হাতে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের বোলাররা[/caption]
সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই শামীমা সুলতানাকে হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তিনি। দ্বিতীয় উইকেটে ফারজানা হকের সাথে ২৯ রানের জুটি গড়ে বিদায় নেন শারমিন আক্তার। শারমিন করেন ২৫ বলে ১৭ রান। তৃতীয় উইকেটে বাংলাদেশকে জয়ের পথেই রাখেন ফারজানা ও নিগার সুলতানা জ্যোতি।
৬৫ বলে ২৩ রান করে আউট হন ফারজানা। ৬০ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। হঠাৎই ধ্বস নামে বাংলাদেশ শিবিরেও। টানা দুই বলে রুমানা ও রিতু আউট হলে ৬০ রানেই পাঁচ চলে যায় বাংলাদেশের। সালমা ও জ্যোতি ইনিংস গড়ার চেষ্টা করেও ব্যর্থ হন। এলবিডব্লিউ হয়ে আউট হন অধিনায়ক জ্যোতি। তিনি ৭৭ বলে ২৫ রানের ধীরগতির ইনিংস খেলেন। একই ওভারে আউট হন ফাহিমা খাতুন। ৮৫ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ।
সপ্তম উইকেটে নাহিদাকে নিয়ে ২৫ রানের জুটি গড়েন সালমা। দলকে বিপদের মধ্যে রেখেই সালমা ক্যাচ আউট হন। এই অভিজ্ঞ ক্রিকেটারের ব্যাট থেকে আসে ৪০ বলে ২৩ রান। জাহানারা নেমেই ১০ বলে ৮ রান করে বিদায় নেন।
[caption id="attachment_195030" align="aligncenter" width="700"]
ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হেরেছে বাংলাদেশ[/caption]
শেষ ওভার পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে যান নাহিদা আক্তার। জয়ের জন্য শেষ ছয় বলে বাংলাদেশের প্রয়োজন ছিল আট রান। প্রথম দুই বলে তিন রান নেন নাহিদা। তৃতীয় বলে ফারিহা তৃষ্ণা ব্যাটে গিয়েই বোল্ড হয়ে যান। ফলে চার রানে ম্যাচ হারে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ নারী দল ১৪০/৯ (৫০ ওভার)
ক্যাম্পবেল ৫৩*, ম্যাথিউস ১৮;
সালমা ২/২৩, নাহিদা ২/২৩।
বাংলাদেশ নারী দল ১৩৬/১০ (৪৯.৩ ওভার)
সালমা ২৩, নাহিদা ২৫*, জ্যোতি ২৫, ফারজানা ২৩, শারমিন ১৯;
ম্যাথিউস ৪/১৫, ফ্লেচার ৩/২৯, টেইলর ৩/২৯।
ওয়েস্ট ইন্ডিজ ৪ রানে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 




