-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দলের জয়োল্লাস[/caption]
প্রথম ইনিংসেই ব্যাটিং ধ্বস নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলে। বিলাল সামি ও ইজহারুল হক নাভিদের বোলিং তোপে বাংলাদেশের যুবারা অলআউট হয়েছিল ১৬২ রানে। সামি ৫টি এবং নাভিদ ৪ উইকেট শিকার করেন। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করে করেছিলেন আইচ মোল্লা ও ইফতেখার হোসেন ইফতি। এছাড়া মেহেরব হোসেন ২৮ ও প্রান্তিক নওরোজ নাবিল ২০ রান করেন।
বাংলাদেশের ১৬২ রানের জবাব দিতে নেমে ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিল আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দল। নাঙ্গেইলিয়া খারোটেকে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার প্রাথমিক চেষ্টা করে বিলাল সাঈদি। তবে ৩৮ বলে ১৫ রান করে খারোটে আউট হলে ভেঙে যায় তাদের ২৬ রানের জুটি। ৮৪ রানে ৬ উইকেট হারায় আফগানিস্তান।
[caption id="attachment_172704" align="alignnone" width="955"]
বিলাল সাঈদি[/caption]
সপ্তম উইকেটে ১৪০ রানের জুটি গড়েন সাঈদি ও কামরান হোতাক। ১৭৫ বলে ৬৬ রান করে কামরান।
আফগানিস্তান ২ রান তুলতেই প্রথম উইকেট পায় বাংলাদেশ। শেষ ইনিংসেও নিয়মিত বিরতিতে উইকেট পাচ্ছিলেন বাংলাদেশের বোলাররা। কিন্তু সাঈদি আবারও ঢাল হয়ে দাঁড়ান। দলকে জয়ের প্রান্তে রেখে ১০৮ বলে ৫৪ রান করে মাঠ ছাড়েন তিনি।
১১০ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ১০৮ রানে ৭টি উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান। শেষ পর্যন্ত ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। কামরান অপরাজিত থাকেন ৭০ বলে ২০ রানে। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ইনিংসে ২টি করে উইকেট নেন আইচ, রিপন মন্ডল ও মুশফিক হাসান।
[caption id="attachment_172917" align="aligncenter" width="800"]
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল[/caption]
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ১৬২/১০ (১ম ইনিংস)
আইচ ৩৭, ইফতি ৩৭, মেহেরব ২৮, নাবিল ২০;
সামি ৫/৪২, নাভিদ ৪/৪৩।
আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দল ২৮১/১০ (১ম ইনিংস)
সাঈদি ১১৪, কামরান ৬৬, ফয়সাল ৩৯;
আশরাফুল ৩/৭২, আইচ ২/৯।
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ২২৮/১০ (২য় ইনিংস)
নাবিল ৭৬, আইচ ৪০, মেহেরব ৩১;
নাভিদ ৪/৮৪, সামি ৩/৪১, খারোটে ২/২৯।
আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দল ১১০/৭ (৪৩.২ ওভার)
সাঈদি ৫৪, কামরান ২০*;
মুশফিক ২/২৬, রিপন ২/৩১, আইচ ২/৩২।
আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দল ৩ উইকেটে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 




