-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

রান ক্ষরায় ভুগছেন অস্ট্রেলিয়ার ওয়ানডে এবং টি-টোয়েন্টি অধিনায়ক। ছবিঃ এএফপি[/caption]
ক্রিকেটারদের মাঠের পারফরম্যান্সের প্রভাব তাঁদের পরিবারের ওপরও পড়ে। এটা নতুন কিছু নয়। বিশেষ করে উপ-মহাদেশের ক্রিকেটারদের জীবনে এসব একটু বেশিই ঘটে। ক্রিকেটার মাঠে খারাপ করলে কথা শুনতে হয় তার স্ত্রী কিংবা পরিবারের অন্য সদস্যদের। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার ওয়ানডে এবং টি-টোয়েন্টির অধিনায়ক অ্যারন ফিঞ্চের সহ-ধর্মিণী অ্যামি ফিঞ্চের সঙ্গে।
বর্তমানে নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। ওই সিরিজে প্রথম দুই ম্যাচে যথারীতি ১ এবং ১২ রান করেন ফিঞ্চ। তার বাজে পারফরম্যান্সের কারণে তার স্ত্রীকে হুমকি এবং অশ্লীল কথা শুনতে হচ্ছে। যা কিনা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম, ইন্সটাগ্রামে শেয়ার করেন অ্যামি ফিঞ্চ। মূলত ফিঞ্চের অফফর্মের কারণে সব টাকা হারিয়ে অ্যামি ফিঞ্চকে আক্রমণ করেন ওই সমর্থক। জবাবে ফিঞ্চের স্ত্রী লিখেন,
“সাধারণত আমি এসব পাত্তা দিই না। তবে সম্প্রতি আমাকে এবং আমার স্বামীসহ (ফিঞ্চ) এবং পরিবারকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরণের হুমকি এবং যৌন হেনস্থার হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু এসব ঘটনা নিত্যদিনই হচ্ছে। আমি এসব সমর্থন করি না এমনকি আমার স্বামীও এসব সমর্থন করে না যে কিনা রানে ফেরার জন্য মাঠে লড়াই করে যাচ্ছে।”
ক্রিকেটাররা বাজে পারফরম করলে সমলোচনা হবেই তবে অতি মাত্রায় কোন কিছু করা ভালো না জানালেন অ্যারন ফিঞ্চের স্ত্রী। সেই সাথে কি-বোর্ড যোদ্ধাদের এবার থামতে বললেন অ্যামি ফিঞ্চ।
“আপনি বললেন, আমি শুনলাম। তবে মাঝেমধ্যে এদের মতো লোকদের এড়িয়ে গিয়েও এসব থেকে বের হওয়া যায় না। আমি মনে করি না এই ধরণের হুমকি কেউ ডিজার্ভ করে। সত্যি বলতে এবার এসব কি-বোর্ড যোদ্ধাদের থামা উচিত।”
শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেই নয়, বিগ ব্যাশেও ব্যাট হাতে বাজে সময় কাটিয়েছেন ফিঞ্চ। ১৩ ম্যাচে ১৩.৭৭ গড়ে করেছেন কেবল ১৭৯ রান।