-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ক্রেইগ ব্রাথওয়েট[/caption]
৭ উইকেটে ২৮৭ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিং করতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। শতক থেকে তিন অঙ্ক দূরে থাকা ব্রাথওয়েট তিন অঙ্ক স্পর্শ করেন। অর্ধশতকের দ্বারপ্রান্তে থেকে প্রথম দিন শেষ করা রাহকীম কর্নওয়ালও টানা দ্বিতীয় অর্ধশতক তুলে নেন। কর্নওয়ালকে শিকার করে সকালেই এই জুটি ভাঙেন সুরাঙ্গা লাকমল। ফেরার আগে তিনি করেন ৯২ বলে ৭৩ রান। তার ইনিংসে ছিল ১০টি চার ও ১টি ছক্কা।
ওয়েস্ট ইন্ডিজের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন ব্রাথওয়েট। দুশমান্থা চামিরার শিকার হওয়ার আগে ক্যারিবিয়ান অধিনায়ক করেন ১২৬ রান। খেলেন ৩১১টি বল। ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করে ৩৫৪ রান। শ্রীলঙ্কার পক্ষে লাকমল ৪টি ও চামিরা ৩টি উইকেট শিকার করেন।
শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে ১ রান করেই আলজারি জোসেফের শিকার হয়ে বিদায় নেন। তবে ধারাবাহিক পারফর্ম ধরে রেখেছেন লাহিরু থিরিমান্নে। এই টেস্ট সিরিজে টানা তৃতীয় অর্ধশতক হাঁকান তিনি। ১০৬ বলে ৫৫ রান করেন তিনি। কেমার রোচের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন থিরিমান্নে।
দিনশেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ১৩৬ রান। দীনেশ চান্দিমাল ৮০ বলে ৩৪ রান ও ধনঞ্জয়া ডি সিলভা ৯৫ বলে ২৩ রানে অপরাজিত আছেন। শ্রীলঙ্কা এখনো ২১৮ রানে পিছিয়ে আছে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ১টি করে উইকেট পেয়েছেন রোচ, জোসেফ ও কাইল মেয়ার্স।
সংক্ষিপ্ত স্কোর
টস : শ্রীলঙ্কা
ওয়েস্ট ইন্ডিজ .৩৫৪/১০ (১১১.১ ওভার, প্রথম ইনিংস)
ব্রাথওয়েট ১২৬, কর্নওয়াল ৭৩, মেয়ার্স ৪৯;
লাকমল ৪/৯৪, চামিরা ৩/৬৯।
শ্রীলঙ্কা ১৩৬/৩ (৬১ ওভার)
থিরিমান্নে ৫৫, চান্দিমাল ৩৪*, ডি সিলভা ২৩*;
মেয়ার্স ১/৬।