-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

উত্তরা স্পোর্টিং ক্লাব। ফাইল ছবি[/caption]
সাভারের বিকেএসপিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৩ রানের বড় সংগ্রহ জড়ো করে উত্তরা স্পোর্টিং ক্লাব, যা ব্রাদার্স ইউনিয়নের কাছে পাহাড়সম হয়ে দাঁড়ায়।
দলের পক্ষে এদিন শতক হাঁকান শানাজ আহমেদ। ১০৬ বলের মোকাবেলায় ১২টি চার ও ২টি ছক্কায় ১১৪ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি।
এছাড়া অন্যান্যদের মধ্যে মোহাইমিনুল খান ৬৬, আনিসুল ইসলাম ইমন ৬৪ ও মিনহাজুল আবেদিন ২৯ রান করেন।
ব্রাদার্স ইউনিয়নের পক্ষে বিশ্বনাথ হালদার তিনটি, মোহাম্মদ শাহজাদা দুটি এবং শরীফউল্লাহ একটি উইকেট শিকার করেন।
বড় জয়ের লক্ষ্যে খেলতে নামা ব্রাদার্স ইউনিয়ন দলীয় ১৩ রানেই প্রথম উইকেট হারায়। এরপর নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারাতে থাকে দলটি। উত্তরার অলরাউন্ডার মোহাইমিনুল খানের স্পিনের সামনে এদিন দাঁড়াতেই পারেননি ব্রাদার্স ইউনিয়নের ব্যাটসম্যানরা।
শেষ পর্যন্ত ২৯.২ ওভার ব্যাট করেই গুটিয়ে যায় ব্রাদার্সের ইনিংস, মাত্র ১২৫ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান আসে জাহিদউজ্জামানের ব্যাট থেকে, এছাড়া ২৭ রান করেন জুনায়েদ সিদ্দিকী।
উত্তরা স্পোর্টিং ক্লাবের পক্ষে পাঁচটি উইকেট একাই শিকার করেন মোহাইমিনুল খান। ব্যাট হাতে ৬৬ রান করার সুবাদে ম্যাচ সেরার পুরস্কারটা উঠে তারই হাতে। সাজ্জাদ হোসেন শিকার করেন তিনটি উইকেট, দুটি করে উইকেট পান আব্দুল গাফফার ও সাইদুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোর
উত্তরা স্পোর্টিং ক্লাব ৩১৩/৬ (৫০ ওভার)
শানাজ ১১৪, মোহাইনিনুল ৬৬, ইমন ৬৪
বিশ্বনাথ ৫৬/৩, শাহজাদা ৪৫/২
ব্রাদার্স ইউনিয়ন ১২৫ (২৯.২ ওভার)
জাহিদউজ্জামান ৪২, জুনায়েদ ২৭
মোহাইমিনুল ৩৮/৫, সাজ্জাদ ২৩/৩
ফল: উত্তরা স্পোর্টিং ক্লাব ১৮৮ রানে জয়ী।