-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও আম্পায়ারিং এখনই ছাড়ছেন না তিনি। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে ম্যাচ পরিচালনায় দেখা যাবে অক্সেনফোর্ডকে।
২০০৭ সালে আইসিসির আম্পায়ারদের ইন্টারন্যাশনাল প্যানেলে জায়গা পান অক্সেনফোর্ড। এরপর ২০১২ সালে আম্পায়ারদের এলিট প্যানেলে জায়গা পান তিনি। নিজের সুরক্ষায় আম্পায়ারিংয়ের সময় প্রথমবার আর্ম শিল্ড ব্যবহার করে আলোচনায় এসেছিলেন তিনি।
ক্যারিয়ারে ৬২ টেস্ট ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন অক্সেনফোর্ড। ৫০ বা তার বেশি টেস্ট পরিচালনা করার রেকর্ড রয়েছে অক্সেনফোর্ড সহ ছয় অস্ট্রেলিয়ান আম্পায়ারের। বাকি পাঁচজন হলেন ড্যারিল হারপার, ড্যারেল হেয়ার, সায়মন টফেল, রড টাকার এবং স্টিভ ডেভিস। সব মিলিয়ে এখন পর্যন্ত ১৬ জন আম্পায়ার ৫০ বা তার বেশি টেস্ট পরিচালনা করেছেন।
৬২ টেস্ট, ৯৭ আন্তর্জাতিক ওয়ানডে এবং ২০ আন্তর্জাতিক টি-২০ ম্যাচে আম্পায়ারিং করেছেন অক্সেনফোর্ড। সব মিলিয়ে ১৭৯ টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ার ছিলেন তিনি।
৫০ ওভারের তিনটি বিশ্বকাপ এবং তিনটি টি-২০ বিশ্বকাপের পাশাপাশি নারী ক্রিকেটের দুইটি বৈশ্বিক ইভেন্টেও আম্পায়ারিং করেছেন তিনি।
বিদায়ক্ষণে অক্সেনফোর্ড বলেন, "এটা এখনো আমার জন্য বিশ্বাস করা কঠিন যে আমি ২০০ আন্তর্জাতিক ম্যাচের কাছাকাছি পরিচালনা করছি। এত দীর্ঘ ক্যারিয়ার আমি এ যাত্রা শুরু করার সময় আশা করিনি।"
নিজের স্ত্রী ও সন্তানকে ধন্যবাদ জানিয়ে বলেন, "সবচেয়ে গুরুত্বের সাথে আমি আমার স্ত্রী জো, ছেলে জেমস এবং মেয়ে ক্রিস্টেনকে এত বছর যাবত তাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই। তাদের ত্যাগ ছাড়া এত দীর্ঘ ক্যারিয়ার গড়তে পারতাম না। তাদের প্রতি আমি চিরকাল কৃতজ্ঞ।"
খেলোয়াড়ি জীবনে ব্রুস অক্সেনফোর্ড ছিলেন একজন লেগ স্পিনার। কুইন্সল্যান্ডের হয়ে ৮ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি।