-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ডিপিএলে আবাহনীর মত বড় দল বাড়তি সুবিধা পায় বলে অভিযোগ অনেক দিনের। ডিপিএলের ইতিহাসে আবাহনী সফলতম দল বলে এই দাবির পক্ষে পাওয়া যায় অনেককেই। দুর্জয় অবশ্য স্বীকার করলেন, প্রত্যেক টুর্নামেন্টেই বড় দলগুলোর ক্ষেত্রে বাড়তি সুবিধা লক্ষণীয়।
তিনি বলেন, 'আসলে এই জিনিসগুলো অনেক আগে থেকেই ছিল। আন্তর্জাতিক ক্রিকেটেও ছোট দল ও বড় দলের বৈষম্য দেখা গেছে। এখন ডিআরএসের (ডিসিশন রিভিউ সিস্টেম, যা ডিপিএলে নেই) কারণে অনেকটা স্বচ্ছতা আছে। আমার মনে হয় এখন যদি আমরা ঘরোয়া ক্রিকেটেও এই প্রযুক্তিগুলো যুক্ত করি তবে সমস্যা অনেকটা সমাধানের পথ পাবে।'
আবাহনীর পক্ষে আম্পায়ারিং করা হচ্ছে- স্ট্যাম্প ভেঙে প্রতিবাদ জানিয়েছেন যিনি সেই সাকিবও একসময় আবাহনীতে খেলেছেন। আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তোলার বিষয় তাই নতুন হওয়ার কথা নয় তার কাছে। দুর্জয় জানালেন, বড় দলের পক্ষে আম্পায়ারিংয়ের কারণে খেলোয়াড়ি জীবনে বৈষম্যের শিকার হয়েছিলেন তিনিও।
দুর্জয় বলেন, 'একজন পেশাদার খেলোয়াড় হিসেবে কিন্তু আপনি একটা দলেই খেলেন না। একটা সময় ছিল বড় দলগুলো সুবিধা পেত। আবাহনী, মোহামেডান, বিমান এমন বড় দলের বিপক্ষে আমাদের একজন ব্যাটসম্যানকে দুই-তিনবার আউট করতে হত। কিন্তু সেই সময় তো এখন নাই। এখন প্রযুক্তি এসেছে। সেই জিনিসগুলোকে যদি আমরা গ্রহণ করি তবে অনেক কিছু থাকবে না।'
ডিআরএস প্রযুক্তিতে সমাধান খুঁজে পাওয়া দুর্জয় আম্পায়ারিংয়ে উন্নতির ওপর জোর দিয়েছেন। একটি ম্যাচের ফলাফল বদলে দিতে পারে আম্পায়ারের একটি ভুল সিদ্ধান্ত। দুর্জয় তাই বুঝতে পারছেন ত্রুটিমুক্ত আম্পায়ারিংয়ের গুরুত্ব।
তিনি বলেন, 'ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিতে হলে অবশ্যই আম্পায়ারিং নিয়ে ভাবতে হবে। এটা এমন একটা জায়গা যেখান থেকে ক্রিকেট উন্নতি করতে পারে, আবার ক্রিকেটের ক্ষতিও হতে পারে। আম্পায়ারদের মানও যেন ভালো হয় সেদিকটা নজরে রাখতে হবে। এটা এমন একটা জায়গা যেখানে আমাদের উন্নতির জায়গা আছে।'